৬ গণকরব আবিষ্কার, সমুদ্রে ডুবে মৃত্যুবরণ ও মানবেতর জীবন যাপনের চিত্র গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে প্রসঙ্গটি আলোচনায় আসে । মানব পাচার শুধু বাংলাদেশ বা দক্ষিণ-পূর্ব এশিয়ারই সমস্যা নয়, এটি এখন একটি আন্তর্জাতিক সমস্যা । এই সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার ২০১২ সালে “মানব পাচার প্রতিরোধ ও দমন” আইন প্রণয়ন করে। কিন্ত আইনটির যথাযথ প্রয়োগ না হওয়া এবং সরকারের নেয়া কঠোর পদক্ষেপসমূহ বাস্তবায়িত না হওয়ায় মানব পাচার-ত্থাস পাচ্ছে না। এই প্রেক্ষিতে “মানব পাচার প্রতিরোধে প্রচলিত আইন ও ইসলাম : পরিপ্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক প্রবন্ধটিতে লেখক সমস্যাটি সমাধানে প্রচলিত আইন যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করেছেন। এছাড়াও তিনি এই সমস্যা থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মানব পাচারের বিরূদ্ধে জনমত তৈরিতে এবং সাধারণ জনগণ ও নীতিনির্ধারকদের সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধিতে এ প্রবন্ধটি বিশেষ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোস্থ ডি'পল বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল'-এর প্রফেসর এ্যামেরিটাস এম. শরীফ বাসিউনি প্রণীত এবং ক্যামব্িজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত সাড়া জাগানিয়া গ্রন্থ 17)6 9178718 2170 [9181010 €010011721 05006 11) 11076 07 ড/ঞ 870 7১০৪০০৪-এর পর্যালোচনা ছাপা হয়েছে । জনাব মুহাম্মদ রাশেদ কৃত এ বুক রিভিউটি ইসলামী আইন ও বিচার জার্নালের বর্তমান সংখ্যার একটি গুরুতুপূর্ণ সংযোজন । বুক রিভিউটি পাঠান্তে পাঠক একদিকে যেমন সুবৃহৎ এ গ্রন্থটি সম্পর্কে ধারণা পাবেন অপরদিকে একজন মিসরীয়-আমেরিকান মুসলিম গবেষকের দৃষ্টিতে শাস্তি ও সংঘাতে শরী“আহ্ এবং ইসলামী দণ্ডবিধির ভূমিকা সম্পর্কে বিশ্লেষণ জানতে পারবেন, যা আজকের সংঘাতময় পৃথিবীতে ইসলামের ভূমিকাকে উপস্থাপন করেছে। সর্বশেষে ইসলামী আইন ও বিচার জার্নালের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য আল্লাহ তা'আলার নিকট উত্তম প্রতিদান কামনা করছি। সাথে সাথে আল্লাহর তা'আলার কাছে তুল-ভ্রান্তি মার্জনা করে আমাদের এ কর্মটি কবুল করার দু'আ করছি। আশা করছি সম্মানিত পাঠকবর্গ বরাবরের মত এ সংখ্যাটিও সাদরে গ্রহণ করবেন। _ ড. মুহাম্মদ আবদুল মাবুদ ///.10907090791.001)
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।