ইসলামী আইন ও বিচার বর্ষ : ১১, সংখ্যা : ৪৩ জুলাই - সেপ্টেম্বর : ২০১৫ ইসলামে নবজাতকের নামকরণ সং্রিষ্ট বিধান ও বাংলাদেশের মুসলিম সমাজে এর অনুশীলনের ধারা : একটি বিশ্লেষণ মুহাম্মদ আবু সাঈদ খান* [সারসংক্ষেপ : জন্মের পর এত্যেক মানবশিশুরই নামকরণ করা হয় । প্রত্যেক পিতা-মাতাই চান তার সম্ভানের নামটি সুন্দর হোক, সবাই তার সম্ভানকে ভাল নামে ডাকুক । এমনকি ব্যক্তি নিজেও তার নাম সুন্দর হোক তা চান। একজন মুসলিমের সবোর্তিম নাম কি হবে, কোন ধরনের নাম প্রশংসনীয়, কোন ধরনের নাম বৈধ বা অপছন্দনীয়, ইসলাম এ ব্যাপারে সুস্পষ্ট দিক নিদের্শনা দিয়েছে । বাংলাদেশে ইসলামের আগমনের পর থেকে মুসলিমদের মধ্যে নামকরণের ইসলামী নীতি অনুসৃত হয়ে আসছে। মুসলিম সংস্কারক, আলিম-ওলামা এ ব্যাপারে মুসলিমদের সংস্কার করে আসছেন । দীর্ঘ প্রচেষ্টায় মুসলিমদের মধ্যে যা অনুশীলিত হয়ে আসছিল, বরর্মানে ইসলামী রীতিনীতি সম্পর্কে অজ্ঞতা, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব, আধুনিকতার প্রতি মাত্রাতিরিক্ত ঝোৌক বা অতি বাঙালী সাজার এবণতার কারণে অনেকাংশে এর অনুশীলনের ব্যাপারে শিথিলতা পরিলক্ষিত হচ্ছে! আলোচ্য প্রবন্ধে এ বিষয়টির অনুশীলনের ধারা সম্পর্কে সুস্পউ ধারণা দেয়ার মাধ্যমে এর কারণ ও উত্তরণের উপায় অনুসন্ধান করার চেষ্টা করা হয়েছে। যার মাধ্যমে একজন মুসলিম তার নামকরণ, নামের মাধ্যমে পারস্পরিক সম্মোধনের ইসলামী রীতি সম্পকে অবগত হবেন এবং স্বীয় সমাজে এ সংক্রান্ত ভুল, বিকৃত অনুশীলনের ধারা থেকে নিজেদের সংশোধনে উদ্যোগী হবেন । এমনকি নিজের আত্মপরিচয় উপলবির মাধ্যমে স্বীয় স্বাতস্ত্যবোধ বজায় রাখতে সচেষ্ট হবেন ॥] ভূমিকা ব্যক্তি বা বন্তর পরিচয়ের ক্ষেত্রে নাম অত্যন্ত গুরুত্পূর্ণ। অবশ্য যারা বলেন, নাম নয়; বৃক্ষ তার ফলে পরিচয়, তারাও কিন্তু নামহীন মানুষ নন। তাছাড়া ফল দেখার জন্য বৃক্ষের পাশে অনির্দিষ্টকাল অপেক্ষা করাও কঠিন। তাই আগে তার নাম জানা দরকার । নাম ছাড়া কোন ব্যক্তি বা বস্তর পরিচয় দেয়া সম্ভব নয়। তাই মানব সমাজে সন্তান জন্মগ্রহণ করার পর তার নাম রাখা একটি সর্বজনীন রীতি। এ পৃথিবীতে নামহীন একজন ব্যক্তিও পাওয়া যাবে না। ইসলামে নামের গুরুত্ব অপরিসীম । আল্লাহ তার নামের মাধ্যমেই ত নিজের পরিচয় দিয়েছেন। রাসূলুল্লাহ্ সা. এর প্রতি নাযিলকৃত সর্বপ্রথম ও তার নামে পড়ার নির্দেশ রয়েছে।* অমুসলিম * সিনিয়র লেকচারার, ইসলামিক স্টাডিজ বিভাগ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা । » আল-কুরআন, ৯৬ : ১ //4.10907079071.001)
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।