ইসলামী আইনে রোমান আইনের প্রভাব ৬১ উক্ত সম্মেলনে পাশ্চাত্যের আইনজীবীদের জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু এঁতিহাসিক প্রস্তাব গ্রহণ করা হয় ৷ তাতে বলা হয়: ক. ইসলামী শরী“আহ্কে সাধারণ আইনের একটি উত্স হিসেবে গ্রহণ করতে হবে। খ. ইসলামী শরী“আহ্ জীবন্ত এবং ক্রমোন্নতি যোগ্য। গ. ইসলামী শরী'আহ্ স্বাধীনভাবেই বিস্তৃতি লাভ করেছে, অন্য কোন আইন ব্যবস্থা থেকে গৃহীত হয়নি ।৯৮ ইহরেজ আইন ও ফরাসী আইনের উপর ইসলামী আইনের প্রভাব ইসলামী আইন অন্য আইন ছারা প্রভাবিত হয় নি; বরং কিছু কিছু ইউরোপীয় বিশেষজ্ঞের মতে, ইংরেজ আইন ও ফরাসী আইন ইসলামী আইন দ্বারা প্রভাবিত। এ প্রসঙ্গে কয়েকজন বিশেষজ্ঞের কিছু উক্তি এখানে পাঠকদের সামনে পেশ করা হলো: ইংরেজ এঁতিহাসিক “ওয়েলজ' তার “মানব ইতিহাসের ধারা" নামক গ্রন্থে বলেন, ইউরোপ তার প্রশাসনিক ও ব্যবসায়িক আইনের জন্য ইসলামের কাছে অনেক খণী 1৯ ফরাসী এতিহাসিক “সিদিও' বলেন, নেপোলিয়ান আইন মালিকী মাযহাবের গ্রন্থ খলীলের ব্যাখ্য গ্রহ “'আদ-দার্দীর' থেকেই গৃহীত।"+” ইসলামের বাণিজ্য আইনে “মুদারাবা” বা “কিরায' একটি বিশেষ বিনিয়োগ পদ্ধতি । ইসলামী আইনবিদদের সর্বসম্মত সংজ্ঞা মতে, এ পদ্ধতিতে এক পক্ষ ব্যবসার পুঁজি যোগান দেয়; আর অপর পক্ষ শ্রম বিনিয়োগ করে। অতঃপর ব্যবসায় লাভ হলে লাভের অংশ উভয়ে তাদের মধ্যে পূর্বে নির্ধারিত হার অনুপাতে ভাগ করে নেয়। আর লোকসান হলে পুঁজি যোগানদাতার পুঁজি যায় আর শ্রমদাতার শ্রম যায়। রাসূলুল্লাহ্ স. নবী হিসেবে আবির্ভূত হওয়ার পূর্ব থেকে আরব সমাজে মুদারাবার প্রচলন ছিল। রাসূলুল্লাহ্ তার অনুমোদন দেন, তবে তার মধ্যের ক্ষতিকর দিকগুলো বন্ধ করে দিয়ে এর উপকারিতার দিকগুলোকে আরো বৃদ্ধি করে দেন। এ প্রসঙ্গে ভ. মুহাম্মদ ইউসুফুদ্দিন বলেন, প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, মুসলিমদের সংসর্গে আসার সাথে সাথে ইউরোপের কোন কোন দেশেও কিরাযের মাধ্যমে ব্যবসা করার রীতি প্রচলিত হয়। প্রফেসর ৬৮ ইসলামী শরীয়তের ইতিহাস, চায়েচ সাবাকী কর্তৃক প্রণীত, পৃ. ৩৫৩-৩৫৬; দেখুন, ড. ইউসুফ কারযাভী, প্রাগুভ, পৃ. ১১৮ ৯ ড. ইউসুফ কারযাভী, ইসলামী শরীয়তের বাস্তবায়ন, প্রাণুক্ত, পৃ. ১১৮ " প্রাণুক্ত , 2০ 9 ///.10907079071.00])
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।