৬০ ইসলামী আইন ও বিচার আইন ব্যবস্থার মূলের দিক দিয়ে তুলনা করলে দেখা য়ায় যে, ইসলামী শরী “আহ্ মূলনীতি প্রবর্তনের ক্ষেত্রে রোমান আইনের চেয়ে অনেক বেশি অগ্রগামী । যেমন: তার একটি মূলনীতি হলো, একমত হওয়ার সাথে সাথে মালিকানা পরিবর্তন হওয়া। দ্বিতীয় মূলনীতি হলো, ইচ্ছার ক্ষমতা সংক্রান্ত। আর তৃতীয় মূলনীতি হলো, চুক্তিগত প্রতিনিধিত্ব সংক্রান্ত ।৬ প্রফেসর ড. আব্দুর রায্যাক সানহুরী ও ড. হাশমত আবু সিত্তিত তাদের প্রণীত “উসুলুল কানুন' (আইনের মূলনীতি) নামক গ্রন্থের ১৩২ পৃষ্ঠায় বলেন, .. ইসলামী শরী'আহ্ উন্নতি লাভের ক্ষেত্রে রোমান আইনের পথ অবলম্বন করে নি। রোমান আইন- পূর্বে যেমন বলেছি- অভ্যাস ও প্রথা হিসেবে অস্তিত্ব লাভ করে, অতপর দাবি ও বাস্তব প্রয়োগের মাধ্যমে ক্রমোন্নতি ও বৃদ্ধি লাভ করে। অন্য দিকে ইসলামী আইন একটি অবতীর্ণ কিতাৰ ও আল্লাহর দেয়া অহীর মাধ্যমে তার সূচনা হয়। অতঃপর যুক্তি সংগত কিয়াস ও বাস্তব আহকামের পথ ধরে উন্নতি ও বৃদ্ধি লাভ করে। মুসলিম ফকীহ্গণ রোমান আইনবিদদের উপর বিশেষ বৈশিষ্ট্য লাভ করেছেন ভিন্ন ধরনের সাধারণ মূলনীতি ও উস্ূল প্রণয়নের মাধ্যমে । অর্থাৎ উত্স হতে আহকাম সাব্যস্ত বা আহকাম বের করার নিয়ম-কানুন প্রবর্তন দ্বারা । এসব নিয়ম-কানুন সম্বলিত বিষয়কে বলা হয় “উসূলে ফিকৃহ' বা উসুল শাস্ত্র ।৬ আন্তর্জাতিক আইন সম্মেলনের সাক্ষ্য ইসলামী আইন যে রোমান আইন ছারা প্রভাবিত নয়; তা শুধু আমরা মুসলিমরা দাবি করছি ব্যাপারটি কেবল তাই নয়; বরং কিছু কিছু আন্তর্জাতিক আইন সম্মেলনেও তা স্বীকার করে নেয়া হয়েছে। ১৩৫৬ হি: মোতাবেক ১৯৩৭ খিস্টীয় সনে ভিয়েনার লাহাই শহরে তুলানামূলক আইনের ওপর এক সম্মেলন অনুষ্ঠিত হয়, তাতে আল-আযহার বিশ্ববিদ্যালয়কে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয়। সে সুবাদে তাতে দুইজন প্রখ্যাত আজহারী আলিম আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। তারা তাতে দুটি প্রবন্ধও পাঠ করেন। তার একটি হলো: (১.১ ০:০১ 3 5৬১। 55২ ১.) “ইসলামী শরী“আতের ফৌজদারী ও দেওয়ানী দায়িতৃ' । অপরটি হলো: ৮১. 4০। ১১০০০) (9০১50 ০৯১) ০১০০১) ০০০ ৩৪ ৮১০৮ 45 ১ ফিকহী ইসলামীর পূর্ণ স্বকীয়তা ও ইসলামী শরীয়তের সাথে রোমান আইনের ধারণাপ্রসূত সম্পর্ক নিরসন' । ৬ দেখুন, ড. ইউসুফ কারযাভী, ইসলামী শরীয়তের বাস্তবায়ন, ঢাকা : খাইরুন প্রকাশনী, ২০০২ খ্রি, পৃ. ১১৩ ৯" প্রাগুক্ত, পৃ. ১১৪ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।