ইসলামী আইনে রোমান আইনের প্রভাব ৫৯ (সামাজিক প্রথা) ইত্যাদি থেকে সংগৃহীত হয়েছে। এ সব বিষয় পর্যালোচনা করলে ইসলামী আইন রোমান আইন দ্বারা প্রভাবিত হবার এ দাবিটি যে একটি হাস্যকর দাবি তা বলার অপেক্ষা রাখে না। তুলনামূলক ফিক্হ অধ্যয়নকারীরা অবশ্যই একথাও জানেন যে, ইসলামী আইনের অধিকাংশ আইন আসলে নবী মুহাম্মাদ স.- এর সুন্নাহ হতেই সংগৃহীত। বাকি কিছু ইসলামী আইন যুসলিম মুজতাহিদ ও ফকীহ্দের কুরআন-সুন্নাহ ও কিয়াস ভিত্তিক ইজতিহাদের ফসল ছাড়া আর কিছু নয়। আইন বিশেষজ্ঞের সাক্ষ্য অনেক মুসলিম ও অমুসলিম আইন বিশেষজ্ঞও সাক্ষ্য দিয়েছেন যে, ইসলামী আইনের উপর রোমান আইনের কোন প্রভাব পড়েনি। শুধু তাই নয়; বরং ইসলামী আইন ব্যবস্থা অনেক দিক থেকে রোমান আইনের চেয়ে শ্রেষ্ঠত্বের দাবিদার । আমরা এরূপ কয়েকজনের সাক্ষ্য এখানে পাঠকদের সামনে পেশ করছি: মিসরের আইন কলেজের প্রাক্তন প্রফেসর ড. আলী বাদাবি ইউরোপীয় আইনের প্রথম উৎস রোমান আইন ও ইসলামী আইনের মধ্যে তুলনা করার পর বলেন, “অনুরূপভাবে ফৌজদারী আইনের ক্ষেত্রে এ কথা স্পষ্ট হয়ে যায় যে, ইসলামী আইনের ফৌজদারী দণ্ডবিধি সম্পূর্ণ স্বাধীন। বরং এ আইন অন্যান্য পুরাতন ও আধুনিক অনেক আইনের উপর নানান দিক থেকে শ্রেষ্ঠত্বের দাবিদার । যেমন: ক) আল-হিসবা ব্যবস্থা: এটি অতীতের একটি সামাজিক দাওয়াতী দায়িত্ব পালনকারী সংস্থা । একে বর্তমান যুগের গণ প্রতিনিধিদের দায়িত্বের সাথে তুলনা করা যায়। খ) তাযিরী শাস্তি দানের ব্যবস্থা: অর্থাৎ শাস্তির পরিমাণ ও প্রকার নির্ধারণের দায়িত্ব বিচারকের উপর ছেড়ে দেয়া, যাতে বিচারক অপরাধের অবস্থা, অপরাধীর মানসিকতা, অপরাধের প্রতি তার ঝৌকপ্রবণতা ইত্যাদির পরিপ্রেক্ষিতে প্রয়োজনানুযায়ী শাস্তি দিতে পারেন। এ ব্যবস্থা একমাত্র ইসলামী আইন ব্যবস্থাতেই বিদ্যমান। বর্তমানকালে অপরাধ বিশেষজ্ঞগণ এ ব্যবস্থা প্রবর্তনের দাবি তুলছেন। যাতে অপরাধীদেরকে আইনের উদ্দেশ্যের সাথে সংগতিশীল শাস্তিদান সম্ভবপর হয়। এ কারণেই চূড়ান্তভাবে বলা যায় যে, ইসলামী শরী'আহত বা আইন ব্যবস্থায় শান্তিদানের এমন সব বুনিয়াদী ব্যবস্থা ও নীতিমালা সম্বলিত, যা প্রশস্ততা ও চেয়ে কিছুতেই কম নয়। ইসলামী শরী“আতে এমন নীতিমালাও বিদ্যমান; রোমান শাস্তিবিধানে যার কোন নজীর আদৌ নেই ।৯ শারী'আহ' নামক গ্রন্থের প্রথম খণ্ডের ২০১ পৃষ্ঠায় বলেন, ৬. আইন ও অর্থনীতি নামক সাময়িকীর প্রথম বর্ষের পঞ্চম সংখ্যা । //4.10907079071.001)
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।