ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ 154
📝 Text 📖 PDF

৫ উত্থাপন করে এঁতিহাসিকভাবে বিশ্লেষণ করে প্রমাণ করেছেন যে, ইসলামী আইন রোমান আইন ছারা প্রভাবিত এ দাবী যথার্থ ও প্রামাণ্য নয়। এই প্রবন্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ইসলামী আইনব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ আইনব্যবস্থা। ইসলামী আইন অন্য কোন আইনব্যবস্থা বা সভ্যতা থেকে কোন কিছু গ্রহণের মুখাপেক্ষী নয় । কুরআন- সুন্নাহ্‌ ও ইজতিহাদ ভিত্তিক এ আইনব্যবস্থার সাথে রোমান আইন বা অন্য কোন আইন ব্যবস্থার কোন মিল বা সাদৃশ্য পাওয়া গেলে তা একান্তই কাকতালীয়। ইসলামে মানবশিশুর নামকরণ ধর্মীয় ও সামাজিক উভয় দিক দিয়েই যথেষ্ট গুরুত্ববহ। কিন্তু যথাযথ জ্ঞান ও বিষয়টির গুরুত্ব বুঝতে না পারায় মুসলিম সমাজে শিশুর নামকরণে ইসলামী ভাবধারা প্রতিফলিত হচ্ছে না। ফলে মুসলিম পরিচিতির স্বকীয়তা ব্যাহত হচ্ছে। নব্বই শতাংশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ইসলামী সংস্কৃতি চর্চার একটি বড় ক্ষেত্র হচ্ছে পরিবার | আর ইসলামী সংস্কৃতি চর্চার অন্যতম প্রাথমিক ধাপ হচ্ছে শিশুর নামকরণ । ইসলামে নামকরণের গুরুতৃ, পদ্ধতি, এক্ষেত্রে করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন জীবনঘনিষ্ঠ বিষয়ের অবতারণা ঘটেছে “ইসলামে নবজাতকের নামকরণ সংশ্লিষ্ট বিধান ও বাংলাদেশে মুসলিম সমাজে এর অনুশীলনের ধারা : একটি বিশ্লেষণ” শীর্ষক প্রবন্ধে। এ প্রবন্ধটি নামকরণের ক্ষেত্রে ইসলামী নির্দেশনা জানতে সহায়তা করবে । রাজনীতি মানবজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয়। বর্তমান বিশ্বের প্রায় সর্বত্রই রাজনীতিতে ধর্মের উপস্থিতি বিশেষ করে ইসলাম-এর উপস্থিতি থাকবে কি থাকবে না- তা বহুল বিতর্কপূর্ণ বিষয়। মুসলিমদের রাজনীতিকে ইসলামহীন করা কিংবা ইসলামকে রাজনীতিহীন করার প্রচেষ্টা লক্ষণীয়। ইসলাম যেহেতু একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা সেহেতু মানব জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক দিকগুলোতে যেমন ইসলামী নির্দেশনা রয়েছে তেমনি রাজনীতির ক্ষেত্রেও ইসলামের নির্দেশনা রয়েছে বলে মুসলিমরা বিশ্বাস করেন। তবে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক কেমন এবং কতটুকু- তা গভীর গবেষণার বিষয়। “রাজনীতি : ইসলামী দৃষ্টিকোণ” শীর্ষক প্রবন্ধে লেখক এ দিকটির প্রতিই দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক কেমন? ইসলামে রাজনীতির গুরুতৃ-প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়াবলি কুরআন, সুন্নাহ ও মনীবীবৃন্দের উদ্ৃতির মাধ্যমে প্রামাণ্য করে উপস্থাপনের চেষ্টা করেছেন। প্রবন্ধটি রাজনীতি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে এবং প্রচলিত অনেক বিভ্রান্তি নিরসনে সহায়তা করবে বলে আমরা মনে করি। বর্তমান পৃথিবীতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে যে কয়টি অপরাধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে সেগুলোর মধ্যে মানব পাচার অন্যতম সাম্প্রতিক সময়ে থাইল্যান্ড, মালয়েশিয়াসহ কয়েকটি দেশে বাংলাদেশিসহ বেশ কিছু নাগরিকের ///.10907079091.00])

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.