ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে রোমান আইনের প্রভাব ৫৭ সাম্রাজ্যের রাজধানী বানাবার জন্য সামরিক ও বেসামরিক অনেক কিছু করেছিলেন- তারাও রোমান চিন্তা দর্শনের অনেক কিছু আরবী সমাজে বাকি রেখেছিলেন। আরবী ভাষায় ব্যবহৃত স্বল্প শব্দ এর প্রমাণ বহন করে। এসব শব্দের মধে কিছু কিছু শব্দ প্রথম বারের মত ব্যবহৃত হয়েছে। আর কিছু কিছু শব্দ এমন কি আল-কুরআনেও রয়েছে। তবে ইসলামী আইন প্রণেতা ফকীহ্গণ মদীনা এবং কুফা শহরের এসব খলীফাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কারণ তারা ইসলামের আনুগত্য করত নামে মাত্র। খলীফারা নিজেরা এবং তাদের অনুসারী গভর্নররা ইসলামী আইনের প্রতি তেমন গুরুত্বারোপ করত না। সুতরাং এ কথা বললে কিছুতেই অত্যুক্তি হবে না যে, এ সব খলীফা কিছু গ্রহণ করলেও তাই যথেষ্ট ছিল ইসলামী ফকীহগণের কাছে তা গ্রহণযোগ্য না হবার জন্য । নিজেদের আইন দ্বারা তাদের নিজেদের সমস্যা সমাধান করার স্বাধীনতা দিয়েছিলেন। তাই তাদের আইনের কোন পরিভাষাও মুসলিম আইনে ব্যবহার করার প্রয়োজন পড়েনি। ... এ কারণেই আমরা ইসলামী আইনের বিরাট পরিভাষার ভাণ্ারে একটি শব্দও ল্যাটিন বা গ্রিক ভাষা হতে সংগৃহীত হয়ে ব্যবহৃত হতে দেখি না।৯ ইসলামী আইনের ইবাদত সংক্রান্ত বিধি-বিধান ও রোমান আইন ইসলামী আইন রোমান আইন দ্বারা প্রভাবিত না হবার আর একটি বড় প্রমাণ হলোঃ ইসলামী আইনের গ্রন্থগুলোর এক বিরাট অংশ জুড়ে আছে ইসলামী ইবাদাত সংক্রান্ত বিধি-বিধান। এই অংশটিও অন্যান্য অংশের মত একই ধরনের দলীল-প্রমাণ নির্ভর। এই অংশটি রোমানদের ধর্মীয় উপাসনা দ্বারা প্রভাবিত একথা স্বয়ং প্রাচ্যবিদরাও দাবি করেননি। কারণ মুসলিমরা এক আল্লাহ্‌য় (তাওহীদে) বিশ্বাসী । তাই ইসলামের ইবাদাত বন্দেগীও এই তাওহীদের উপরই প্রতিষ্ঠিত। কাজেই মুসলিমরা কেবল এক আল্লাহর ইবাদাতই করেন। আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করেন না। একারণেই মুসলিমদের ইবাদতে শির্কের অবকাশ থাকে না। মুসলিমরা এক আল্লাহর ইবাদত করেন, তাও কোন মনগড়া পদ্ধতিতে নয়, বরং রাসূলুল্লাহ স. যেভাবে ও যে পদ্ধতিতে নিজে ইবাদত করেছেন এবং যেভাবে যে পদ্ধতিতে ইবাদত করতে সাহাবীদেরকে শিখিয়েছেন সে পদ্ধতিতেই। কারণ রাসূলুল্লাহ্‌ স. সালাত সম্পর্কে সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন, ৮ ৮ ০৫1%০ “তোমরা আমাকে ৬ 9.৬. ঢা 06810, 14927171922) 1.2, আদ্দাইন আল মায়যৃযনিল কানুনর রল্মানী আলাল কানৃন আল ইসলামী, প্রাণ, পৃ. ১৫৮-১৫৯ //4.1070709071.00])

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।