৫৪ ইসলামী আইন ও বিচার ইসলামী আইনে দলীল-প্রমাণ পর্যালোচনা করে যে পক্ষের দলীল বেশি শক্তিশালী ও বেশি যুক্তিপূর্ণ হয়; সে অভিমতটিকেই অগ্বাধিকার দেয়া হয়। ৪. ইসলামী আইনের ইজমা ও রোমান আইনের (00175011509 এর মধ্যে চতুর্থ পার্থক্যটি হলো : ইসলামী শরী“আহ্র অন্যতম ব্যাখ্যাদাতা হানাফী ফকীহ্গণের মতে, কোন বিষয়ে ইজমা চারভাবে সংঘটিত হতে পারে। এক : সকলের একমত্যে; দুই : কর্মের এক্য বা সকল ফকীহ একই ধরনের কর্ম করলে তখনও ইজমা সংঘটিত হতে পারে। তিন : কোন ফকীহ্র প্রদত্ত অভিমত সম্বন্ধে বাকী সকল ফকীহ অবগত হয়ে নীরবতা অবলম্বন করলে। চার : কোন ফকীহ কোন কাজ করলে; আর বাকী ফকীহ্গণ সে ব্যাপারে অবগত হয়ে কোন অভিযোগ বা আপত্তি না করলেও ইজমা সংঘটিত হতে পারে ।৫৪ ইজমা সংঘটিত হওয়ার উপর্যুক্ত চারটি পদ্ধতি হলো ইসলামী আইনের বৈশিষ্ট্য । রোমান আইনে এ ধরনের একমত্যের কোন অস্তিত্ব নেই। ইসলামী আইন ও রোমান আইনের একমত্যের উপর্যুক্ত তুলনা ছ্বারা এ কথা প্রমাণ হয় যে, আসলে প্রাচ্যবিদদের দাবি অনুযায়ী প্রকৃতপক্ষে উভয় আইনের একমত্যের মধ্যে কোনো সাদৃশ্য বিদ্যমান নেই। না মুল ভিত্তিতে, না উদ্দেশ্য ও লক্ষ্যে, না সংঘটিত হবার পদ্ধতিতে । তবে উভয় আইন ব্যবস্থার ব্যবহৃত শব্দের মধ্যে আভিধানিক অর্থে কিছুটা সাদৃশ্য পরিলক্ষিত হয়; এ থেকে প্রমাণ করা যায় না যে, পরিভাষাগত সাদৃশ্যও উভয় আইনব্যবস্থার মধ্যে রয়েছে। এটাও প্রমাণ করা যায় না যে, ইসলামী আইন রোমান আইন দ্বারা প্রভাবিত। উপর্যুক্ত আলোচনা থেকে স্পষ্টভাবে জানা যায় যে, প্রাচ্যবিদদের তৃতীয় দাবিও দলীল বিহীন, আন্দাজ-অনুমান নির্ভর একটি দাবি, যার কোনো দালিলিক ভিত্তি নেই, নেই কোন এঁতিহাসিক সত্যতা । মোটকথা, ইসলামী আইন আদৌ রোমান আইন দ্বারা প্রভাবিত নয়। ইসলামী আইন কোনো ক্ষেত্রেই রোমান আইন থেকে কোনো কিছু গ্রহণ করেনি, ইসলামী আইন তার নিজস্ব ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তার আইনী উৎস হতেই সকল ইসলামী আইন সংগৃহীত 1 ইসলামী ফিক্হশাস্ত্রের পাঠকবৃন্দ এ সম্পর্কে পরিজ্ঞাত। ৫৪. ড. মা'রুফ আদ্দুয়ালিবী, আল-হুকৃক আর-রুষিয়া ওয়া আছারুহা ফিতৃতাশরী আল-ইসলামী, (প্রাগুক্ত . মুহাম্মদ হামীদুল্লাহর গ্রন্থ), পৃ. ১১৩ ৭ প্রাগুক্ত, পৃ. ১১০-১১৪ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।