৫০ ইসলামী আইন ও বিচার ইজমার সংজ্ঞা ও প্রামাণিকতা ইজমা*র আভিধানিক অর্থ একমত্য। ইসলামী আইনবিদদের পরিভাষায় ইজমা বলতে বুঝানো হয়, রাসূলুল্লাহ স.-এর ইন্তিকালের পর কোন এক যুগের সমস্ত মুজতাহিদ কর্তৃক ইসলামী আইন শাস্ত্রের কোন এক বিষয়ের হুকুম সম্বন্ধে কমত্যে উপনীত হওয়া ।£৫ ইসলামী আইনে ইজমার ধারণাটি এসেছে পবিত্র কুরআনের কয়েকটি আয়াত ও নবী স.-এর কয়েকটি হাদীস থেকে, আমরা এখানে পাঠকদের সামনে তা পেশে করছি: ১. আল-কুরআনে আল্লাহ তাআলা বলেন, কি চর ৬০৩28 4 ১১০ 19 এ 8 এপ 1 ০5 ডা ৫১, রি ০০৮০ %৮৩ ০৮৩ 0509 এ] 2১৮৪৫ এ )৮ 48 1 2 295 হে মুমিনগণ, তোমরা আনুগত্য কর আল্লাহর ও আনুগত্য কর রাসূলের এবং তোমাদের “উলুল আমরের' । অতঃপর কোন বিষয়ে যদি তোমরা মতবিরোধ কর; তা হলে তা আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যর্পণ কর- যদি তোমরা আল্লাহ ও শেষদিনের প্রতি ঈমান রাখ । এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর 1১ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা মুসলিমদের উপর কোন ব্যাপারে আল্লাহ্ এবং আল্লাহর রাসূলের ফয়সালা না থাকলে; তখন সে ব্যাপারে ফয়সালার জন্য “উলুল আমরের' শরণাপন্ন হতে আদেশ করেছেন। “উলুল আমর" বলতে সম্মানের অধিকারী লোকদের বুঝানো হয়েছে। সাধারণত মানুষ দুই কারণে সম্মানের আধিকারী হয় । এক. দুনিয়াবী ক্ষমতার কারণে । দুই. ধর্মীয় জ্ঞানের কারণে । দুনিয়াবী ক্ষমতার কারণে যারা সম্মানিত হয়, তারা হলেন রাষ্ত্রীয় ক্ষমতার অধিকারী শাসক শ্রেণীর লোকেরা । আর ধর্মীয় জ্ঞানের কারণে যারা সম্মানিত হন তারা হলেন মুজতাহিদ ও ফকীহ আলিমগণ । ইবনু আব্বাস র. উপর্যুক্ত আয়াতে “উলুল আমর” বলতে মুজতাহিদ আলিম-উলামাকে বুঝিয়েছেন বলে মন্তব্য করেছেন। সুতরাং আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মুসলিমদের উপর আল্লাহ, আল্লাহর রাসূল, ন্যায়পরায়ণ শাসক শ্রেণি ও মুজতাহিদ আলিমদের অনুসরণ করা ফরয করে দিয়েছেন। কাজেই যে সব বিষয়ে কুরআন-সুন্নাহর সরাসরি ফয়সালা নেই, সেসব ক্ষেত্রে মুমিনদেরকে মুজতাহিদ আলিম-উলামাদের অনুসরণ করতে হবে । আর যদি কোন বিষয়ের হুকুমের ব্যাপারে মুজিতাহিদগণ একমত্যে উপনীত হন; তখন তার আনুগত্য ও অনুসরণ করা এবং সে হুকুম মেনে নেয়া উম্মাতের উপর ফরয হয়ে পড়ে । একারণেই আল্লাহ তাআলা এ সূরার অপর এক আয়াতে বলেছেন, % আব্দুল ওয়াহ্হাব খাল্লাফ, ইলয়ু উস্লিল ফিকৃহ, কুয়েত : দারুল কলম, ১ম সংস্করণ, পৃ. ৪৫ ” আল-কুরআন, ০৪ : ৫৯ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।