ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে রোমান আইনের প্রভাব ৪৯ পরিপূর্ণ ক্ষমতা দেয়া হয় এবং বিচারকের সামনে তাদের অভিমতকে দলীল হিসেবে পেশ করার সুযোগও দেয়া হয়।* এখানে আরো উল্লেখ্য যে, এসব আইনবিদ সম্রাটের উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন। ঘিতীয় দল : দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত ছিলেন এসব আইনবিদ, যাদের গ্রন্থ থেকে প্রথম দলের আইনবিদগণ তাদের অভিমত নিয়েছেন এবং তাদের লেখনিতে সে কথা উল্লেখ করেছেন। তবে এই দ্বিতীয় দলের অভিমতকে দলীল হিসেবে পেশ করার জন্য শর্তারোপ করা হয়েছিল যে, অবশ্যই তীদের গ্রন্থ সাথে করে আদালতে নিয়ে আসতে হবে। তাদের গ্রন্থের দুস্প্রাপ্যতা তাদের অভিমতকে দলীল হিসেবে ব্যবহারের ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধক ছিল। কার্যত তাদের অভিমত দ্বারা দলীল দান সম্ভবপর ছিলনা । কেবল তখনই তাদের অভিমত দ্বারা দলীল দেয়া যেত; যখন প্রথমোক্ত দলের গ্রন্থে তাদের অভিমত উল্লেখ থাকত ।২ এসব আইনবিদ যাদের অভিমতকে আদালতে দলীল হিসেবে পেশ করার অনুমতি দেয়া হয়েছিল তাদের একমত্যকে আইনী মূল্যও দেয়া হয়েছিল। তাদের অভিমতের মধ্যে বৈপরীত্য দেখা দিলে তখন কী করা হবে সে প্রসঙ্গে থিওডর বলেন, তখন বিচারকদের অধিকাংশের অভিমত গ্রহণ করতে হবে। আর যদি পরস্পর বিরোধী দুটি অভিমত পাওয়া যায় এবং প্রতিটি অভিমতের পক্ষে একাধিক আইনবিদের অবস্থান দেখা যায়; তখন অবশ্যই যে পক্ষে 1১87)1016) এর অভিমত আছে, বিচারককে সে অভিমতটিই গ্রহণ করতে হবে। এসব বক্তব্য উপস্থাপনের পর 010] বলেন, এভাবেই বিচারকার্য [1909900 107209710006 বা যান্ত্রিক পদ্ধতিতেই চলতো। অভিমতগুলোর গণনা করা হতো; মূল্যায়ন করা হতো না।* এ পর্যন্ত রোমান আইনের 00705917505 বা একমত্য সম্পর্কে আলোচনা করা হলো। এবার নিম্নে ইসলামী আইনের ইজমা সম্মন্ধে আলোচনা পেশ করা হলো : ইসলামী আইনে ইজমা ইসলামী আইনের প্রধান চার উৎসের তৃতীয় উত্সটি হলো 'ইজমা' । ইসলামী আইনের সে উৎসগুলো হলো: কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলিল্লাহ স., ইজমা ও কিয়াস।* ** প্রাপ্ত, ড. মুহাম্মদ হামীদুল্লাহ, পৃ. ১১০ ৪২. প্রাগুক্ত, ড. মুহাম্মদ হামীদুল্লাহ ০. প্রাগুক্ত, পৃ. ১০৪-১১১ ৪৪. আলী ইবন মুহাম্মদ আল বাযদাভী, উসূলুল বাযদাতী, পৃ. ৫; তিনি বলেন, ০১০৭ ৮০ 0 0 শত তা ০10৮9 6৬) মাঠ) শর্ত ২৯৩ 6৮ ১০ এ শেল //4.10907090791.00])

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।