ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

পেঠ। 9 এ ১ সম্পাদকীয় দীর্ঘ প্রায় এক যুগ যাবৎ বাংলাভাষী গবেষকগণের গবেষণাকর্ম প্রকাশ করে আসছে ব্রিমাসিক “ইসলামী আইন ও বিচার” জার্নাল। এরই ধারাবাহিকতায় জার্নালটির ১১শ বর্ষ, ৪৩তম সংখ্যা প্রকাশ পাচ্ছে। দেশের প্রথিতযশা পাচজন গবেষকের পীচটি প্রবন্ধ ও একটি বুক রিভিউ এ সংখ্যায় প্রকাশিত হলো। এ সংখ্যাটির প্রবন্ধসমূহে অর্থনীতি, ব্যাকিং বিষয়ক আলোচনার পাশাপাশি রয়েছে রাজনীতি ও আইন বিষয়ক তাত্বিক আলোচনা, মানব পাচারের মত সাম্প্রতিক আলোচিত বিষয় এবং নবজাতকের নামকরণের মত জীবন-ঘনিষ্ঠ বিষয়। এ সংধ্যায় প্রকাশিত প্রবন্ধের পাশাপাশি দীর্ঘ বুক রিভিউটি পাঠকের বাড়তি আগ্রহ সৃষ্টি করবে বলে আমাদের বিশ্বাস। ইসলামী আইন-গবেষণার জগতে বর্তমানে সর্বাধিক আলোচিত বিষয়সমূহের অন্যতম হচ্ছে মাকাসিদুশ শরী“আহ্‌। শরী“আহ্র দর্শনতান্তিক দিকটিকে কেন্দ্র করে গড়ে ওঠা এ বিষয়টি উচ্চতর ইসলামী আইন গবেষণা তথা ইজতিহাদের জন্য খুবই জরচ্রী বিষয়। ইসলামী আইন-গবেষণার তাত্তিক ক্ষেত্রে পৃথক শাস্ত্রহিসেবে মাকাসিদুশ শরী“আহ্‌ কয়েকশ বছর পূর্ব থেকেই চর্টিত হলেও বাস্তবায়নের ক্ষেত্রে এর পদচারণা বেড়েছে বিংশ শতাব্দীর শেষপাদে এসে। গত শতাব্দীর ষাটের দশকে মিসরে প্রাথমিকভাবে এবং সত্তরের দশকের মাঝামাঝি দোহায় বাণিজ্যিকভাবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এর ফলে ব্যাংকিং ক্ষেত্রে শরী“আহ্‌ প্রতিপালনে বাধা চিহিদত করে তা থেকে উত্তরণের জন্য গবেষণা অব্যাহত থাকে। সেসব গবেষণার ক্ষেত্রেই মাকাসিদুশ শরী'আহ্‌ এক অনন্য ভূমিকা পালন করে। আশির দশকে বাংলাদেশে চালু হওয়া শরী“আহ্‌ ভিত্তিক ব্যাংক ব্যবস্থার কার্যক্রম মাকাসিদুশ শরী“আহ্‌্র আলোকে বিশ্রেষণ করা হয়েছে ““মাকাসিদুশ শরী“আহ'-এর আলোকে ব্যাধকিং : পরিপ্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক প্রবন্ধে । প্রবন্ধটি বাংলাদেশে ইসলামী ব্যাংকিং-এর ক্ষেত্রে শরী“আহ্‌র উদ্দেশ্য কতটুকু অর্জিত হচ্ছে তার একটি প্রাথমিক অথচ তথ্যবহুল চিত্র পাঠকগণের সামনে উপস্থাপন করবে। ইসলামী আইন ব্যবস্থার শ্রেষ্ঠত্রে ব্যাপারে মুসলিমদের মনে কোন প্রশ্ন না থাকলেও কিছু অমুসলিম প্রাচ্যবিদ এবং পাশ্চাত্যের গবেষক প্রায়শই এ ব্যাপারে সন্দেহ পোষণ করেন এবং প্রশ্ন তোলেন। তেমনি একটি প্রশ্ন হচ্ছে, ইসলামী আইন কি রোমান আইন দ্বারা প্রভাবিত? প্রবন্ধকার এই প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করেছেন “ইসলামী আইনে রোমান আইনের প্রভাব : একটি বিশ্লেষণ” প্রবন্ধে। লেখক প্রবন্ধটিতে প্রাচ্যবিদদের দাবী ///.10907079071.00])

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।