ইসলামী আইনে রোমান আইনের প্রভাব ৪৫ দেখতে পাই যে, প্রাচ্যবিদরা উভয় আইনের যে সব পরিভাষায় সাদৃশ্য আছে বলে দাবি করেছেন তার মধ্যে এমন একটি পরিভাষাও খুঁজে পাওয়া যায় না, যা প্রাচীন রোমান আইনে ছিল আবার ইসলামী আইনেও আছে। এমনকি এঁ পরিভাষাটি রোমান আইনের শেষ সংস্করণে ব্যবহৃত হয়েছে, আবার ইসলামী আইনেও ব্যবহৃত হচ্ছে এমনটিও দেখা যায় না। তবে তাদের দাবি মতে যে সব পরিভাষায় সাদৃশ্য দেখা যায়; তা কেবল রোমান আইনের শেষ সংস্করণেই বিদ্যমান। এটা এক চরম বাস্তব সত্য এবং ভেবে দেখার মত বিষয় । এর কারণ উদঘাটন করাও জরুরী । প্রাচ্যবিদরা দাবি করেছেন যে, রোমান আইন ইসলামী আইনের উপর নিঃসন্দেহে প্রভাব ফেলেছে। এ দাবিটি এতিহাসিক সত্যের বিপরীত একটি দাবি। কারণ তারা আমাদেরকে বলতে পারেননি, কেন রোমান আইনের কেবল নতুন সংস্করণের নতুন পরিভাষা আর ইসলামী আইনের পরিভাষায় কিছুটা সাদৃশ্য বিদ্যমান? এ সাদৃশ্য প্রাটীন রোমান আইনের একটি পরিভাষাতেও নেই কেন? আমরা যদি তাদের আন্দাজ বা অনুমানকে উপেক্ষা করি, যার সম্পর্কে আমরা ইতোমধ্যে বলেছি যে, তা এঁতিহাসিক সত্যের বিপরীত- এমতাবস্থায়ও আমরা এ সন্দেহ দূর করার জন্য এতিহাসিক সত্যটা কি? যদি তা উদঘাটন করতে পারি; তবে তাদের এ সন্দেহ দূর করা এবং তার ব্যাখ্যাদান আমাদের পক্ষে সহজতর হবে। তাদের জবাব দানও সম্ভবপর হবে। এঁতিহাসিক সত্যটি হলো: রোমানরা ভূমধ্যসাগর অধ্যুষিত অঞ্চল বিজয় করে নেয়ার পর সেখানে রোমান আইনের নতুন সংস্করণ বাস্তবায়ন করে। আর এ সময় রোমান আইন প্রাচ্য প্রভাবাধীন হয়ে পড়ে। আমরা আরো জানি যে, ইসলামী আইনেও প্রাচ্যের প্রভাবের বিষয়টি একটি মৌলিক বিষয় । প্রাচ্যের অঞ্চলগুলো বিজয় করে নেয়ার পর রোমান আইনে প্রাচ্যের অনেক উপাদান ঢুকে পড়ে এবং সে উপদানগুলো ছিল মানুষের জীবনাচরণ, সামাজিক প্রথা এবং প্রাচ্যের বিদ্যমান আইন ব্যবস্থা থেকে অর্জিত। আর এই জীবনাচরণ ও সামাজিক প্রথাই হলো ইসলামী আইনেরও অন্যতম মূল ভিত্তি। এ কারণেই উভয় আইনের যে সব পরিভাষায় সাদৃশ্য দেখা যায়; তা কেবল রোমান আইনের নতুন সংস্করণের পরিভাষার সাথে সম্পৃক্ত। প্রাচীন রোমান আইনের কোন মৌলিক পরিভাষার সাথে ইসলামী আইনের কোন পরিভাষার সাদৃশ্য দেখা যায় না। এতিহাসিক সত্য সমর্থিত এ ব্যাখ্যা প্রমাণ করে যে, রোমান আইনের কোন প্রভাবই প্রাচ্যের জীবনাচরণ ও সামাজিক প্রথায় পড়ে নি। সুতরাং তা পরবর্তীকালে ইসলামী আইন ব্যবস্থায় প্রভাব ফেলেছে এমন ধারণা একটি ভুল ধারণা ছাড়া আর কিছু নয়। প্রাচ্যবিদরা ইসলামী আইনের ব্যাপারে যেরূপ বাড়াবাড়ি করেছেঃ আমরা রোমান আইনের ব্যাপারে সেরূপ বাড়াবাড়ি করতে চাই না। আমরা বলতে চাই না যে, ///.10907079071.00)
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।