ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৪৪ ইসলামী আইন ও বিচার আমরা যদি গভীরে প্রবেশ করি তা হলে আমরা মদীনা, কুফা ও কর্ডোভার মুসলমান আইনবিদদের চিন্তা-চেতনা এবং আমাদের (ফরাসী) আইনবিদদের চিন্তা- চেতনা এবং ভাষার মধ্যে যে সাদৃশ্য দেখতে পাব তা দেখে আমরা বিস্ময় অভিভূত হব।৩ আর উভয় আইন ব্যবস্থার পরিভাষায় সাদৃশ্যের ব্যাপারটি, একটি আইন ব্যবস্থা অপর আইন ব্যবস্থা হতে কিছু জিনিস নিয়েছে বলে সন্দেহের উদ্রেক করে। এ কারণেই এ জাতীয় সাদৃশ্য প্রসঙ্গে আমরা এখানে একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। পরিভাষার সাদৃশ্য প্রসঙ্গে বিশেষ পর্যালোচনা এঁতিহাসিক সত্যতা প্রমাণ করেছে যে, রোমান আইনের শেষ সংস্করণে প্রাচ্যের বিরাট উপাদান ছিল। রোমান আইনের শেষ সংস্করণ হতে প্রাটান রোমান আইনের সব মৌলিক পরিভাষা বাদ দেয়া হয়নি। বরং তার বিরাট একটা অংশ বাদ দেয়া হলেও অপর একটা অংশ নতুন সংস্করণে রেখে দেয়া হয়েছিল। কারণ পুরাতন মৌলিক পরিভাষাগুলোই প্রকৃতপক্ষে রোমান আইনের সাধারণ বৈশিষ্ট্য পরিণত হয়েছিল৷ সুতরাং রোমান আইনের এ প্রকারের পরিভাষাগুলো যে জাতির আইন ব্যবস্থায় পাওয়া যাবে; সে জাতির আইনব্যবস্থায় রোমান আইনের প্রভাব পড়েছে বলে মনে করার পক্ষে একটা বড় দলীল পাওয়া গেছে বলে আমরা মনে করতে পারব। অতঃপর তা প্রমাণ করার জন্য আমরা গবেষণায় লেগে যাব । রোমান আইনের পরিভাষার প্রকার রোমান আইনের পরিভাষাগুলো-তা পুরাতন রোমান আইনের হোক বা নতুন সংস্করণকৃত রোমান আইনের হোক- মূলত চার প্রকার: এক. পুরাতন মৌলিক পরিভাষা, যা তারা শেষ সংস্করণের সময় বাদ দিয়েছে, সংরক্ষণ করে নি। এ ধরণের পরিভাষার সংখ্যা অনেক । ছুই. পুরাতন মৌলিক পরিভাষা, যার অর্থের কোন পরিবর্তন না করে নতুন সংস্করণে ব্যবহার করে সংরক্ষণ করে রাখা হয়েছে। তিন. পুরাতন মৌলিক পরিভাষা, যার কিছুটা অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন সংস্করণে ব্যবহার করে সংরক্ষণ করা হয়েছে। চার, নতুন সৃষ্ট পরিভাষা, যা কেবল রোমান আইনের শেষ সংস্করণে ব্যবহার করা হয়েছে। আমরা প্রাচ্যবিদদের পেশ করা উদাহরণগুলোর দিকে তাকালে -যার সম্পর্কে তারা দাবি করেছেন যে, উভয় আইনের এই পরিভাষাগুলোর মধ্যে সাদৃশ্য বিদ্যমান- ৩০ দেখুন, 1). 921101]19198, 00962 0৮11 2 0০117127021 71771512711 44/0771 £72০5, 10005 : 1899, 0. 801 //4.10707079071.001)

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।