ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৪২ ইসলামী আইন ও বিচার মিসরের “'আলেকজান্ড্রিয়া' এবং ফিলিস্তিনের “কাইসারিয়া' শহরের বিদ্যালয় দুটি সহ অন্যান্য বিদ্যালয়গুলো বন্ধ করে দিয়েছিলেন। ইতঃপূর্বে “আসিনা” শহরের বিদ্যালয়টিও বন্ধ করে দেয়া হয়েছিল ।২: বৈরূতের বিদ্যালয়টি বন্ধ করে দেয়া হয়েছিল ১৬ই জুলাই ৫৫১ খিস্টাব্দে এবং তা বন্ধ করা হয়েছিল একটি ভূমিকম্পনের পর বৈরূত শহরটি প্রায় ধ্বংস হয়ে যাবার কারণে । সে ভূমিকম্পনে তখন বৈরূতে প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) লোক মারা যায়। তাদের অনেকেই ছিল বিদেশী বনেদী পরিবারে ছাত্র । যারা আইন অধ্যয়নের জন্য বৈরূতে এসেছিল। এ ঘটনাটা ঘটে ছিল মহানবী স. এর ৫৭০ খিস্টাব্দে জন্ম গ্রহণ করার প্রায় ত্রিশ বছর পূর্বে ।৮ প্রফেসর 0501111)9( আরো বলেন, ৬০০ খ্রিস্টাব্দে বৈরূত শহরটি প্রায় ধ্বংস প্রাপ্ত ছিল। ফলে অত্যন্ত সহজেই তা ৬৩৫ ধেস্টাব্দে মুসলমানদের দখলে চলে আসে । তখনও বৈরূতে অবস্থিত আইন বিদ্যালয়টি পুননির্মাণ করা হয় নি। অবশ্য বৈরূত ধ্বংস হবার পর পর বিদ্যালয়টি বৈরূত থেকে সরিয়ে “সায়দা' শহরে নিয়ে যাওয়া হয়। বৈরূত শহর পুননির্মাণ করা হলে; সেখানে পুনরায় নিয়ে আসা হবে এ উদ্দেশ্যে 1২৯ সুতরাং এ সব এঁতিহাসিক সত্যতা প্রমাণ করে যে, “আরবরা সিরিয়া এবং ইরাক বিজয়ের পর সেখানে প্রাপ্ত আইন বিদ্যালয়গুলোর সংস্পর্শে মুসলমানরা আসার পর ইসলামী আইন রোমান আইন দ্বারা প্রভাবিত হয়েছে'- এ ধারণা একটি অলীক, কাল্পনিক, ভিত্তিহীন ধারণা । যা এতিহাসিক সত্যতার সম্পূর্ণ বিপরীত। তিন. ইসলামী আইন ও রোমান আইনের মধ্যে বেশ কিছু বিষয়ে সাদৃশ্য বিদ্যমান প্রাচ্যবিদদের তৃতীয় দাবিটি হলো: ইসলামী আইন ও রোমান আইনের মধ্যে তিনটি বিষয়ে সাদৃশ্য বিদ্যমান । বিষয় তিনটি হলো: ১. আইনের দর্শন। ২. আইনের ভাষা। ৩. আইনের পরিভাষা ব্যবহার । ইসলামী আইন রোমান আইন দ্বারা প্রভাবিত না হলে; এতদুভয় আইনের মধ্যে এরূপ সাদৃশ্য থাকার কথা নয়। অতএব ইসলামী আইন রোমান আইন ছারা প্রভাবিত। এ ২. প্রাগুক্ত, পৃ. ৯৭ ২ প্রাগুক্ত ২৯. প্রাগুক্ত ///.10907079071.00])

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।