ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে রোমান আইনের প্রভাব ৪১ আব্বাসীদের পূর্ববর্তী যুগে অর্থাৎ খুলাফায়ে রাশিদা ও উমাইয়া যুগে আরব উপদ্বীপের বাইরে কুফা নগরী ছাড়া অন্য কোথাও ইসলামী আইন নিয়ে গবেষণা করা হয়েছে বলে জানা যায় না। সে শহরটিও বাগদাদের কাছেই অবস্থিত। এ শহরটিও বাগদাদের মত রোমান প্রভাব মুক্ত ছিল। বরং রাজধানী বাগদাদের চেয়ে বেশি প্রভাব মুক্ত ছিল। কারণ কুফা হচ্ছে দেশের এক প্রান্তে অবস্থিত মুসলিম সেনাবাহিনীর আবাসস্থল । বাণিজ্যিক নগরী হলে সেখানে ব্যবসার উদ্দেশ্যে প্রত্যেক অঞ্চল ও এলাকা থেকে লোকজন আসত। ফলে রোমান আইন দ্বারা প্রভাবিত হবার কিছুটা সম্ভাবনা থাকত।১ কিন্ত কুফা শহরটি তা ছিল না। তা ছিল নিরেট একটি আরবী শহর, যা সম্পূর্ণভাবে রোমান প্রভাব মুক্ত। দুই. ইসলামী আইন শুধু আরবজাতির চিন্তা প্রসৃত নয়; তাতে ব্যাপকভাবে অন্য জাতির চিন্তার ফসলও বিদ্যমান প্রাচ্যবিদদের দ্বিতীয় দাবি হলো: ইসলামী আইন একা আরবদের চিন্তা প্রসূত নয়; বরং তার উপর অন্যান্য জাতির চিস্তা-চেতনার প্রভাবও ব্যাপকভাবে পড়েছে। হয়েছে এবং তা পূর্ণতা লাভ করেছে বৈরূত ও সিরিয়ায় অবস্থিত খ্রিস্টান আইন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে মুসলমানদের সম্পর্ক হবার ফলে। এ অভিমত ব্যক্ত করেছেন প্রফেসর [70101 149996 তার ফরাসী ভাষায় লিখিত [.. ]151917,*ল-ইসলাম' নামক গ্রছে।২ মোট কথা আরবরা সিরিয়া এবং ইরাক বিজয় করার পর এসব দেশে পূর্ব থেকে বিদ্যমান খ্রিস্টান আইন বিদ্যালয়গুলোর সাথে সম্পর্ক গড়ে তোলে । আর সেখান হতেই ইসলামী আইনের উপর রোমান খ্রিস্টান আইনের প্রভাব পড়ে। তার এ বক্তব্য ও দাবি খণ্ডন করতে গিয়ে ড. মারুফ আদ্দুয়ালিবী বলেন, এ দাবিটিও এঁতিহাসিক সত্যের সম্পূর্ণ পরিপন্থী । কারণ আরবরা ইরাক ও সিরিয়া ৬৩৫ ধ্রিস্টাব্দে বিজয় করে নেয়। এর প্রায় এক যুগেরও আগে গোটা রোমান সাম্রাজ্যে তিনটি আইন বিদ্যালয় ছাড়া আর কোন আইন বিদ্যালয় ছিল না।২ এ প্রসঙ্গে 0011176 তার বৈরূতন্থ শিক্ষালয়ের ইতিহাস' নামক গ্রন্থে বলেন, স্মরাট 105111)121) (জাস্টিনিয়ান) গোটা রোমান স্ম্রাজ্যে তিনটি বিদ্যালয় ছাড়া অপর কোন সরকারী বিদ্যালয় রাখেন নি। দুটি বিদ্যালয় সাম্রাজ্যের দু'টি বড় শহরে রোম ও কনেস্ট্যান্টিনোপলে অবস্থিত ছিল। আর তৃতীয়টি ছিল বৈদ্ধতে। ২৪. ড. মুহাম্মদ হামীদুল্লাহ, তাছীরুল হুকুক আর রুমিয়া আলাল ফিকৃহিল ইসলামী, প্রাণুক, পৃ. ৩৪-৩৫ ২৫. 11011112596, [.. 19]2ঘা 7১215, 1930, 0. ৭২-৭৫ ; ড. হামিদুল্লাহর প্রাগুক্ত গ্রন্থ হতে সংগৃহিত। ২৬. ড. মা'রুফ আদ্দুয়ালিবী, আল-হুকুক আর-রযিয়া ওয়া আছারুহা ফিতৃতাশরী আল-ইসলামী, প্রাগুক্ত, পৃ. ৯৬ ///.10707079091.00])

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।