ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে রোমান আইনের প্রভাব ৩৯ ইরানের (সোসানী শাসনের) অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়াও তারা অন্যান্য বাজারেও ব্যবসার উদ্দেশ্যে যাতায়ত করত। যদি বলা হয় যে, এসব ব্যবসায়ী রোমান আইনের কিছু চিন্তা- চেতনা ইসলামের আবির্ভাবের আগেই আত্মস্থ করে নিজের দেশে নিয়ে এসেছিল; তা হলে আমরা এ সম্ভাবনা পুরোপুরিভাবে উড়িয়ে দিতে চাই না। তবে তাদের এ দাবি যে, এ ব্যবসায়ীরা কেবল রোমান আইন দ্বারা প্রভাবিত হয়েছিল; অন্যান্য দেশের আইনব্যবস্থা দ্বারা প্রভাবিত হয় নি; এ কথা মেনে নেয়া যায় না। কারণ তা আসলে দলীল-প্রমাণ বিহীন একটি দাবিকে অগ্রাধিকার দান ছাড়া আর কিছুই নয়। যা মানুষের স্বভাব ও প্রকৃতি মেনে নিতে পারে না। এতদ্যতীত প্রাচীন ইসলামী আইনগুলোর প্রায় সব মাযহাব এমন সব স্থানে বেড়ে উঠেছিল যেখানে বাইজান্টাইনদের প্রভাব ছিল না; যেমন, হিজায ও ইরাকে । শিয়া মাযহাব সম্বন্ধে যেমন এ কথা সত্য; তেমনি আহলে সুন্নাত ওয়াল জামা'আতের মাযৃহাবগুলো সম্বন্ধেও সত্য । যাইদিয়া ও ইমামিয়া শিয়া মাযহাব দুটি এবং হানাফী ও মালিকী সুনী মাযহাব দুটি কৃফা ও মদীনা শহরে বেড়ে উঠেছে। এ দুটি শহরেই ছিল নিরেট আরবী শহর। একমাত্র গুরুতৃপূর্ণ ইসলামী আইনবিদ যিনি এসব মাযহাবের সমসাময়িক ছিলেন এবং বৈরূতে বসবাস করতেন তিনি হলেন ইমাম আবদুর রাহমান আল আওযায়ী রহ.। তিনি তার জীবনের শেষ দিকে বৈরূতে কাটিয়েছিলেন, এবং সেখানেই মৃত্যুবরণ করেছেন। অবশ্য তার মাযহাবটি দীর্ঘস্থারী হয় নি। আর শাফিয়ী ও হাম্বলী মাযহাব দুটিরও বাইজান্টাইন প্রভাবের বাইরে বাগদাদে উন্মেষ হয় । ইমাম শাফিয়ীর মিসরে অবস্থান তেমন বিশেষ গুরুত্বের দাবি রাখে না । কারণ তা ছিল তার পর। অর্থাৎ ইরাক এবং হিজাযে প্রতিষ্ঠিত হবার পর। সুতরাং তিনি মিসর যাবার পর তার মাযহাবের উপর তৃতীয় শতাব্দীতে রোমান আইনের প্রভাব পড়েছে এমন কথা বলা যায় না। এতে কোন সন্দেহ নেই যে, উমাইয়াদের রাজধানী দামেস্ক শহরটি বাইজান্টাইন এলাকাভুক্ত ছিল। তবে সে সময় দামেস্ক শহরে চর্চা হতো আল-কুরআন, আল- কুরআনের তাফসীর, হাদীস, আরবী সাহিত্য ও মেডিকেল সাইন্স। উমাইয়াদের যুগে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কোন পূর্ব অঞ্চলে মুসলিম আলিমদের মধ্যে কেউ ইসলামী আইন চর্চা করতেন তেমন দেখা যায় নি। আব্বাসীয়রা উমাইয়াদের হাত থেকে ক্ষমতা দখল করে নেয়। অতঃপর অল্প কিছু দিন দামেক্কে বসে দেশ শাসন করার পর রাজধানী দামেস্ক হতে বাগদাদে নিয়ে যায়। যা ছিল ইতঃপূর্বে ইরানী শাসনের অন্তর্ভুক্ত একটি শহর। যার চর্তুদিকে ছিল ইরানী কালচার, রোমান কালচার নয়। আব্বাসীয়দের আমলেই ইসলামী আইন চি ধুম পড়ে। তখনই মুসলিম ফকীহগণ ইসলামী আইনের উপর ব্যাপকভাবে গবেষণা আরম্ভ করেন। অবশ্য এর ///.10907079071.001)

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।