ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ ইসলামী আইন ও বিচার আছে তার সাহাবীদের কর্ম। রাসূলুল্লাহ্‌ স. গ্রিক, ল্যাটিন, এমন কি সুরিয়ানী ভাষার কিছুই জানতেন না। তিনি এসব ভাষা জানলে না হয় বলা যেত যে, তিনি এ সব ভাষার মাধ্যমে রোমান আইন সম্পর্কে অবগত হয়ে ইসলামী আইনকে তা ছারা প্রভাবিত করেছেন। তিনি তার জন্লগ্ন হতে মক্কাতেই ছিলেন। গোটা জীবন আরব উপদ্বীপেই কাটিয়েছেন। যা ছিল বাইজান্টাইন সাম্রাজ্যের সম্পূর্ণ প্রভাব মুক্ত। তিনি তীর পুরো জীবনটাই তার নিজের গোত্রের সাথে হিজাযেই কাটিয়েছেন। আর তার বাণিজ্যিক সফরকালে বাইজান্টাইন ভূমিতে যে সময় কাটিয়েছেন তাও ছিল অতি স্বল্প দিনের জন্য সংক্ষিপ্ত সফর। কয়েক দিনের বা কয়েক সপ্তাহের জন্য মাত্র। তিনি জীবনে দুইবার উত্তর ফিলিস্তিনে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন। প্রথমবার গিয়েছিলেন তার চাচা আবু তালিবের সাথে মাত্র নয়-দশ বছর বয়সে ।১” আর দ্বিতীয় বার গিয়েছিলেন প্রায় চব্বিশ বছর বয়সে। এ সময় তিনি দুই বা তিন সপ্তাহের বেশি সেখানে অবস্থান করেন নি।১৯ এতদ্যতীত মহানবীর সাহাবীদের মধ্যে রোমান আইনে বিশেষজ্ঞ কোন সাহাবীকেও দেখা যায় না। সুতরাং আমরা এ কথা বলতে বাধ্য যে, ইসলামী আইনের যেসব বিধান পবিত্র কুরআন বা হাদীস থেকে সরাসরি সংগৃহীত, তাতে রোমান আইনের কোন ধরণের প্রভাব নেই। স্বভাবতই ইসলামী আইন প্রাথমিক পর্যায়ে সমাজিক প্রথা ও অভ্যাস মত গড়ে উঠেছে। অর্থাৎ মক্কার সমাজিক প্রথা- যেখানে নবী স.-এর জন্মঃ আর মদীনার সামাজিক প্রথা- যেখানে নবী স. হিজরত করে গিয়ে জীবনের বাকি দশটি বছর অতিবাহিত করেছেন- অতঃপর আরব ভূমির সামাজিক প্রথার উপর ভিত্তি করে ইসলামী আইন-গড়ে উঠেছে । আমরা আরব উপদ্বীপের কোথাও; ইয়ামান ব্যতীত যেখানে কিছু দিন হাবশীরা শাসন করেছে; সরাসরি বা কোন মাধ্যমে রোমান আইনের প্রভাব পড়ার কথা দেখতে পাই না। আরব উপদ্বীপের উত্তর প্রান্তে নামমাত্র বাইজান্টাইন শাসন দেখতে পাই। যেখানে বাইজান্টাইনরা তাদের আইন বাস্তবায়ন করেনি । রোমের ইতিহাসবিদগণ তা প্রমাণ করে দেখিয়েছেন ।২০ প্রায়ই যেতেন। এ সব ব্যবসায়ী ইরাকের বাজারগুলোতেও যেতেন। যা কি-না তখন ১". ইবন কাছীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, বৈরূত : দারুল ফিক্র, খ. ২, পৃ. ৩৪৮; ০০৮ ক এ ও 0 এ 1৬ ডা ৪ এ ০০ মা 2৮৮৪ উঠ ৮) সি ও এ 40৭৮5 ছে এ এড ৬৮৩৩ ০৮ এ 055০ 5৮6 ৮৮০519555৬৮] 5 ৯* ইবনুল আছীর, আল-কামিল ফিত্‌ তারীখ, মিসর, ২য় সংস্করণ, ১৩০৩ হি. খ. ১, পৃ. ২৫০ ২০. ড. মুহাম্মদ হামীদুল্লাহ, তাহীরুল কুক আর রুখিয়া আলাল ফিকৃহিল ইসলামী, প্রাগুক্ত, পৃ. ৩৪ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।