ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে রোমান আইনের প্রভাব ৩৭ সাম্রাজ্য । এ শহরের শীসন ব্যবস্থায় তার নিজস্ব এতিহ্য প্রভাব বিস্তার করে রেখেছিল। মূলত এ শহরটিই ছিল ইরানী শহর। উক্ত সাম্রাজ্যের পূর্বে দুই প্রধান নদীর মধ্যে অবস্থিত ছিল কালদানীদের আবাস এবং তাতে ছিল আরব লিহয়ানীদের সাম্রাজ্য । তারাও ছিল ইয়ামানী বংশোদ্ভুত ।১ আর আরব লিহয়ানী সাম্রাজ্যের পূর্বে এবং ফুরাত নদীর পশ্চিম উপকূলে আরব কুফা শহরের অবস্থান। এ শহরের অধিবাসীগণ নিরেট ইয়ামানী আরব । এ শহরেই মূলত ইসলামী আইনের উন্মেষ ও উন্নয়ন ঘটেছে । আর তা ঘটেছে “আহলুর রায়' বা যুক্তিবাদী মাযহাব গ্রহণকারী হানাফী ফকীহ্‌দের হাতেই। ব্যাপার যদি তাই হয়; তা হলে একথা বলা যে, এ দুই দেশে রোমান আইনের প্রভাব পড়েছিল; তা বাস্তবতা, যুক্তি ও বুদ্ধি-বিবেচনার বিপরীত। বিশেষত এ কারণে যে, পরবর্তী রোমান আইন প্রাচ্য প্রভাবিত হওয়া সত্ত্বেও আমরা দেখেছি যে, তা বৈরূত ও সুর শহরের সীমানা অতিক্রম করে নি। কেবল এ দুইটি শহরেই তার বাস্তবায়ন সীমাবদ্ধ ছিল।৯ ইসলামী আইনের উন্নয়নে সিরিয়ার তেমন কোন প্রভাব ছিল না। ইতিহাস থেকে এমন কোন তথ্য জানা যায় না যে, সিরিয়াতে কোন স্বাধীন ইসলামী মাযহাবের উন্মেষ ঘটেছিল। কারণ ইসলামী আইনের উষালগ্নে সিরিয়া ইসলামী আইনের ক্ষেত্রে মুহাদ্দিসদের মতাদর্শ অনুসারী মাযহাবের প্রভাবাধীন ছিল । যেমন হিজায তথা মন্কা- মদীনাও এ মতাদর্শের অনুসারী ছিল।৯ এ কারণেই সিরিয়ায়ও ইসলামী আইনের উন্নতি-অগ্রগতি এবং রোমান আইন ছারা প্রভাবিত হবার জন্য উপযুক্ত স্থান ছিল না। ইমাম “আবদুর রাহমান আল আওযায়ী ৮৮-১৫৭ হি.) রহ. যার মাযহাব সম্পর্কে বলা হয় যে, তা একমাব্র মাযহাব, যার উন্মেষ সিরিয়াতে হয়েছে। সে মাযহাবটিও ছিল মুহান্দিসদের মতাদর্শ অনুসারী মাযহাব । এ মাযহাব ইরাকী আহলুর রায়ের মাযহাবের সামনে টিকে থাকতে পারে নি। ফলে এ মাযহাবটি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ উপর থাকলেও তা প্রমাণ করার সমস্ত আশা ভরসার মৃত্যু ঘটেছে।** প্রাচ্যবিদদের উপর্যুক্ত দাবি প্রসঙ্গে ড. হামিদুল্লাহ বলেন, এতে কারো মতভেদ নেই যে, নবী স. হলেন ইসলামী আইনের মূল উৎস। মানুষ আল-কুরআন পেয়েছে রাসূলুল্লাহ্‌ স.-এর কাছ থেকে। তাদের কাছে তিনিই তা নিয়ে এসেছেন। আর সুন্নাহ! তা তো মহানবী স.-এর কথা, কর্ম ও সমর্থনেরই নাম। সাথে ১. প্রাপক, পৃ. ৯৪ ১৫. প্রার্ুক, পৃ. ৯৫ ৯৮ প্রাগুক্ত, পৃ. ৯৬ ১". প্রাগুক্ত, পৃ. ৯২-৯৬ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।