ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ ইসলামী আইন ও বিচার রোমান সাম্রাজ্যের পূর্ণ নাগরিকত্ব দেয়া হয় নি। ফলে মিসরবাসী রোমান আইন দ্বারা শাসিত হবার অধিকার থেকে বঞ্চিত হয়। তবে মিসরের আলেকজান্দ্ৰিয়া শহরটিকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছিল, এবং তা রোমান আইন দ্বারা শাসিত হবার অধিকার লাভ করেছিল। ফলে রোমান আইন সেখানে পূর্বে বিদ্যমান আইন ব্যবস্থা ছারা প্রভাবিত হয়েছিল। পূর্বের আইনকে রোমান আইন প্রভাবিত করতে পারে নি।+ অতএব প্রমাণিত হয় যে, পরবর্তীকালে স্বয়ং রোমান আইনের উন্নয়ন ঘটেছিল প্রাচ্যের আইন ব্যবস্থার সংস্পর্শে আসার ফলে। ইসলামী যুগে মিসরে “আহলুর রায়" বা যুক্তিবাদী হানাফী মাযহাবের উন্মেষ ঘটে নি। যদি তাই হতো তা হলে হয়তো রোমান আইন দ্বারা ইসলামী আইন প্রভাবিত হয়েছিল বলে দাবি করা যেত। মিসর ছিল এমন মাযহাবের দেশ, যে মাযহাবে কেবল কুরআন-সুন্নাহ অনুসরণ করা হয়। কাজেই মিসরে যে মাযহাবের উন্মেষ ও বিকাশ হয়েছিল- অর্থাৎ শাফিয়ী মাযহাব; তাতে রোমান আইনের প্রভাব খুঁজতে যাওয়া অনর্থক বাতুলতা বৈ অন্য কিছু নয়। তাছাড়া মিসরে যে মাযহাবের বিকাশ হয়েছিল সে মাযহাবটির উন্মেষ হয়েছিল হিজা ও ইরাকে । অতঃপর তা মিসরে চলে যায়।৯ অন্যদিকে বৈরূত ও সূর ছাড়া সিরিয়াতেও রোমান আইনের প্রয়োগে ছিল না। বরং সিরিয়ায় রোমান আইনের অধিকার-বঞ্চিত থাকার ব্যাপারটি মিসর থেকে বেশি স্পষ্ট। কেবল সিরিয়ার দুটি উপকূলীয় শহর তথা বৈরূত ও সূর ছাড়া বাকি গোটা সিরিয়া রোমান আইনের প্রভাবমুক্ত ছিল।+ সিরিয়ার উপকূলীয় শহর (বৈরূত ও সূর) যাতে রোমান আইন বাস্তবায়িত ছিল তা-ই রোমান আইনকে প্রভাবিত করে, রোমান আইন তাকে প্রভাবিত করতে পারে নি। ফিনিশীয়রা যদি রোমান আইনকে প্রাচ্যের আইন ব্যবস্থা দ্বারা প্রভাবিত করে থাকে; তাহলে বলতে হয় যে, এ সব উপক্লীয় সিরিয়ান শহরের প্রভাবটাই বেশি, যাতে রোমান আইন বিশেষভাবে বাস্তবায়িত ছিল। কারণ সে শহরগুলো ছিল রোম সাম্রাজ্যের উপর কালদানী, ফিনিশীয় প্রভাব বিস্তারকারী শহরের প্রাণ কেন্দ্র। এ শহরগুলোই এ অবস্থায় রোমান আইন ব্যবস্থার উপর প্রভাব সৃষ্টি করে রোমান আইন তার-উপর প্রভাব বিস্তার করার পূর্বে।* দুই আরব সাম্রাজ্য যেমন: গাস্সানী ও লিহয়ানী সাম্রাজ্য এবং কুফা শহরের উপর রোমান আইনের কোন প্রভাব পড়ে নি। সিরিয়ার পূর্বে অবস্থিত ছিল আরব গাস্সানী ”. প্রাগুক্ত, পৃ. ৯৩ ১১. প্রাগুক্ত ১২. প্রাগুক্ত ১৩. প্রাগুক্ত ///.10907079071.00])

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।