ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে রোমান আইনের প্রভাব ৩৫ ডেভিড সান্টালিনা নিজেই তার এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করার পর প্রশ্ন করেন, কিভাবে তা ঢুকে পড়ল? তারপর জবাব দিতে গিয়ে বলেন, “এ প্রসঙ্গে গবেষণা ও অনুসন্ধান চালানো নিঃসন্দেহে অত্যন্ত লাভজনক ।” অতঃপর তিনি বলেন, “তবে এখানে সে বিষয়ে গবেষণা করা সম্ভব নয়।"” তাদের এ বক্তব্যই প্রমাণ করে যে, এ দাবি প্রমাণ বিহীন অনুমান নির্ভর একটি দাবি। তাছাড়া এ বক্তব্যের অসারতা এঁতিহাসিক দলীল-প্রমাণগুলোও প্রমাণ করে। এঁতিহাসিকভাবে প্রমাণিত সত্য এটাই যে, ক) রোমান আইন আসলে কেবল রোমের অধিবাসী রোমানদের উপরই কার্যকর ছিল। অতঃপর সম্ভবত তা ইটালির অধিবাসী ল্যাটিনদের উপরও কার্যকর করা হয়েছিল। এদের ছাড়া রোম সাম্রাজ্যের অন্য কোন জাতি-গোষ্ঠীর উপর এ আইন কার্যকর করা হয় নি। খ) যে সব অঞ্চলে পূর্ব থেকে উন্নত আইনব্যবস্থা কার্যকর ছিল সে সব অঞ্চলে রোমান-পরবর্তীকালের আইনব্যবস্থা কার্যকর করা হয় নি। গ) সিরিয়া, ইরাক ও মিসরে প্রাচ্যের মিসরীয় ও কাল্দানীয় আইন ব্যবস্থা কার্যকর ছিল। এ অঞ্চলগুলো মিসরীয় ও কাল্দানীয় আইন দ্বারা পরিচালিত হত।৯ ঘ) পরবর্তীকালের রোমান আইন ব্যবস্থা বস্ত্রতপক্ষে প্রাচ্যের আইন ব্যবস্থার মত। কারণ তা নিজেই প্রাচ্যের আইন ব্যবস্থা দ্বারা প্রভাবিত। প্রাচ্যের আইন ব্যবস্থাকে তা প্রভাবিত করতে পারে নি। উল্লিখিত এঁতিহাসিক বাস্তবতার দিকে নজর দিলে আমরা দেখতে পাই যে, প্রাচ্যবিদদের পূবেক্তি বক্তব্য ও ধারণা দলীল-প্রমাণ বিহীন এবং অনুমাননির্ভর একটি ধারণা । এঁতিহাসিক বাস্তবতার সাথে যা সঙ্গতিপূর্ণ নয়। কাজেই তার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমরা তাদের প্রথম দাবি ও যুক্তি খণ্ডনের জন্য আর একটি এঁতিহাসিক সত্য এখানে উল্লেখ করতে চাই। যা তাঁদের অনুমান-নির্ভর দাবির সম্পূর্ণ বিপরীত। সে এঁতিহাসিক সত্যটি হলো: যে সব দেশে রোমান আইনের সাথে ইসলামী আইনের মিলন ঘটেছে বলে ধারণা করা হয় এবং প্রথমোক্ত আইন ব্যবস্থার নিয়ম-নীতি দ্বিতীয়টিতে প্রবেশ করেছে বলে দাবি করা হয়; সেই দেশগুলো হলো: মিসর ও সিরিয়া। কারণ এ দুটি দেশে রোমান শাসনের পতন ঘটিয়ে ইসলামী শাসন প্রবর্তন করা হয়। মিসর সম্পর্কে এতিহাসিক সত্য এটাই যে, মিসর রোমান সাম্রাজ্যের আওতাভুক্ত থাকলেও তাকে তখনও বিদেশ গণ্য করা হত। মিসরবাসীকে কখনো ৮. প্রাগুক্ত, পৃ. ৯২ *. প্রাগুক্ত পৃ. ৯৩ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।