৩৪ ইসলামী আইন ও বিচার আইনে ঢুকে পড়ে । এ দাবি ডেভিড সান্টিলানা (78৬10 98110118179) এর | তিনি তিউনিসিয়ায় ১৯৯০ সালে ফরাসী ভাষায় প্রকাশিত /১৮৪171-0010)01 [991 90010 ০0106 ০1110 6 ০0171109101819 011)15170 (তিউনিসিয়ার দেওয়ানী ও বাণিজ্যিক আইন প্রকল্প)' নামক গ্রন্থের ভূমিকায় এ অভিমত প্রকাশ করেন । ডেভিড সান্টিলানা'র (0. 98100111878) পর এ অভিমত প্রকাশ করেন মুহাম্মদ হাফিয সাবরী। তিনি ১৯০২ খ্রিস্টাব্দে মিসরে প্রকাশিত তার 4১১৬১ ০১3) (তুলনামূলক আইন) নামক গ্রন্থে তার এ অভিমত প্রকাশ করেন। তিনি এ প্রসঙ্গে বলেন, 'রোমান আইন প্রাচ্যের বিভিন্ন জাতি-গোষ্ঠীর সাথে মিলে-মিশে উন্নত ও সুশৃঙ্খল হবার পর রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত দেশগুলো এবং তার বাইরের দেশগুলোর আইন ব্যবস্থায় পরিণত হয়। অতঃপর তার বিধি-বিধান ও নিয়ম- নীতিগুলো ইহুদী আইনেও ঢুকে পড়ে । ঈসা আ.-এর জন্মের আগে এবং পরে রোমান কর্তৃক ইহুদী রাষ্ট্র দখল করে নেয়ায় এ ব্যাপারটি ঘটে । ইসলাম রোমান সাম্রাজ্যের অধীন রাষ্ট্রগুলো, যথা: সিরিয়া, মিসর, আফ্রিকা, আলজেরিয়া, মরক্কো ইত্যাদি দেশগুলো যখন বিজয় করে নেয়; তখন সে সব দেশে রোমান আইন বাস্তবায়িত ছিল। তখন ইসলাম সে সব আইনের মধ্য হতে কিছু আইন বিলুপ্ত ঘোষণা করে আর কিছু আইন আত্মস্থ করে নেয়। এ কারণেই মুঁআমালাহ তথা: দেওয়ানী, বাণিজ্য ও অপরাধ আইনের ক্ষেত্রে ইসলামী আইনের অধিকাংশ ধারাগুলো ইহুদী ও রোমান আইনের সাথে সাদৃশ্যশীল দেখা যায় ।৬ ড. মা'রুফ আদ-দুয়ালিবী তাদের এ বক্তব্য খণ্ডন করতে গিয়ে বলেন, তাদের এ বক্তব্য আন্দাজ-অনুমান নির্ভর একটি দাবি। তা যে আন্দাজ-অনুমান নির্ভর একটি দাবি তা তাদের বক্তব্য হতেই প্রতীয়মান হয়। তারা বলেছেন, রোমান আইন মানুষের সামাজিক প্রথা ও অভ্যাসে পরিণত হয়; ফলে তা মুসলিম ফকীহদের অজান্তেই ইসলামী আইনে ঢুকে পড়ে। এটাই এ বক্তব্যের প্রথম দুর্বলতা ও অসারতা বলে প্রতীয়মান হয়। কারণ কোন প্রাচ্যবিদ বা যারা এরূপ বক্তব্য দিয়েছেন তারা রোমান আইন ইসলামী আইনে কিভাবে ঢুকে পড়লো; তার কোন বিবরণ দিতে পারেন নি।" ৭ দেখুন, মারুফ আন্দুয়ালিবী, আল-হুকৃুক আর-রুমিয়া ওয়া আসারুহা ফিতৃতাশরী আল- ইসলামী, (ডে. মুহাম্মদ হামীদুল্লাহ সম্পাদিত “হাল লিল কানুন আর রত্যানী তা'হীরুন আলাল ফিক্ছিল ইসলামী, প্রাগুক, পৃ. ৯২-৯৬ * ড. মারুফ আদ্দুয়ালিবী, আল-হুকুক আর-রুযিয়া ওয়া আছারুহা ফিতৃতাশরী আল-ইসলামী, (ড. মুহাম্মদ হামীদুল্লাহ সম্পাদিত, 'হাল্ লিল-কানূন আর র্যানী আছারুন আলাল ফিকহিল ইসলামী) শ্রাণুক, পৃ. ৯২ ///.1090709091.001)
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।