ইসলামী আইন ও বিচার বর্ষ : ১১, সংখ্যা : ৪৩ জুলাই - সেপ্টেম্বর : ২০১৫ ইসলামী আইনে রোমান আইনের প্রভাব : একটি বিশ্লেষণ ড. মাহফুজুর রহমান* [সারসংক্ষেপ : পাশ্চাত্যের কিছু মনীষী ইসলামী আইন রোযান আইন ঘারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে বলে দাবি করেছেন । তাঁদের অনেকেই মনে করেন যে, ইসলামী আইন শুরুতেই ব্যাপকভাবে রোমান আইন ছারা প্রভাবিত হয়েছে । তাদের মধ্যে কিছু মনীষী'-এমন ধারণাও পোষণ করেছেন যে, আজকে যে আইন ব্যবস্থাকে ইসলামী আইন বলে দাবি করা হচ্ছে, তা আসলে রোমান আইনের ইসলামী সংস্করণ বৈ আর কিছু নয় । তাঁরা মূলত “ধাচ্ে একসময় রোমান আইন বাস্তবায়িত ছিল, আর তা থেকেই ইসলামী আইনের উপর রোমান আইনের প্রভাব পড়েছে” “ইসলামী আইন ও রোষান আইনের মধ্যে বেশ কিছু বিষয়ে সাদৃশ্য বিদ্যমান”, এমন কথা বলে তাঁদের উপযুক্ত দাবির পক্ষে কিছু যুক্তি প্রদশর্নের চেষ্টাও করেছেন । তাঁদের এ সব দাবি ও যুক্তি কতটুকু প্রামাণ্য ও যুক্তিসঙ্গত এবং কতটুকু ন্যায়ানৃগ তা খুঁজে দেখাই এ প্রবন্ধের উদ্দেশ্য । এ প্রবন্ধে তাঁদের যুক্তিগুলো উপস্থাপন করে তা দলীল প্রমাণের ভিত্িতে যাচাই করে দেখা হয়েছে। এ প্রবন্ধে আলোচনা পর্যালোচনা ও সমালোচনা মুলক গবেষণা রীতি অনুসরণ করা হয়েছে 1) ভূমিকা পাশ্চাত্যর কিছু মনীষী এবং কিছু প্রাচ্যবিদের ধারণা যে, ইসলামী আইন রোমান আইন দ্বারা তার সূচনাকালেই ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। সর্বপ্রথম এ ধারণা [)01017100 0001901)1-কে তার রচিত 1$81001810 ৫1 11660 700001100 €1011%860 &010018170 নামক গ্রন্থে পোষণ করতে দেখা যায়। তার মতে ইসলামী আইন মূলত রোমান আইন থেকেই নেয়া। তার এ বক্তব্যের পর পাশ্চাত্যে এ ধারণা ধীরে ধীরে ব্যাপকতা লাভ করতে থাকে । তাদের মধ্যে কেউ কেউ তা স্পষ্ট করে বলেছেন, আবার কেউ কেউ এ মর্মে সন্দেহ পোষণ করেছেন। যারা এ ধারণা পোষণ করেছেন তাদের মধ্যে অনেকেই আইনবিদ নন; তারা প্রাচ্যবিদ | [79101 [71127195 এর মতে “ইসলামী আইন মূলত রোমান আইন ।" তার মতে রোমান আইনকে কিছুটা পরিবর্তন করে মুসলিম আইনবিদগণ ইসলামী আইন বলে উপস্থাপন করেছেন।* * অধ্যাপক, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ৯». 04 টি৪1100, নাযারাতুন ফি 'ইলাক্াতিল ফিকহিল ইসলামী বিল কানন আর-রু্মানী, ড. ইসলামী ? দারুল বুহুস আল-ইলমিয়া, ১ম সংস্করণ, ১৯৭৩ খ্রি., পৃ. ৯-১০ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।