ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

“মাকাসিদুশ শরী“আহ'-এর আলোকে ব্যাংকিং ২৯ তদুপরি স্বাভাবিক ব্যাংকিং সেবা কার্যক্রমের বাইরে থেকে যাওয়া বিপুল অভাবী ও বঞ্চিত মানুষের জীবন মানের উন্নয়নে কাজ করা ইসলামী ব্যাংকের নৈতিক বাধ্যবাধকতা । মাকাসিদুশ শরী“আহর পাচটি মৌলিক চাহিদা পূরণে বঞ্চিত ও অভাবী এবং কষ্টে পড়া মানুষের পাশে দীড়ানো ইসলামী ব্যাংকসমূহের অত্যাবশ্যকীয় দায়িত্ব । এই লক্ষ্যে ইসলামী ব্যাংকগুলি স্বাভাবিক লেনদেনের বাইরে জনকল্যাণের উদ্দেশ্যে শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্রীড়া, সাংস্কৃতিক উন্নয়ন, সৌন্দর্যবৃদ্ধি, আর্সেনিক মুক্ত পানি প্রকল্প, ফর্মালিনমুক্ত খাদ্য নিশ্চিতকরণ সহায়তা প্রভৃতি কার্যক্রমে অংশ নিচ্ছে। বন্যা দুর্গত, সিডর আক্রান্ত, মঙ্গা পীড়িত, শীতার্ত এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ইসলামী ব্যাংকগুলি সব সময় ত্রাণ সহায়তা নিয়ে পাশে দীড়ায়। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে জনকল্যাণের ধারণা সৃষ্টি ও বেগবান করতে ইসলামী ব্যাংকগুলি পথিকৃতের ভূমিকা পালন করেছে। শিক্ষার অধিকার সংরক্ষণ বা হিফযুল আক্ল নিশ্চিত করতে নারী-পুরুষের জন্য অত্যাবশ্যকীয় জ্ঞানার্জনের সুযোগ সৃষ্টি এবং এক্ষেত্রে আর্থিক বাধা দূর করতে ইসলামী ব্যাংকগুলি কাজ করছে। মেধাবী অতি দরিদ্ব শিক্ষার্থীদের জন্য বিভিন্ন মেয়াদী শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা ছাড়াও বিভিন্ন ইসলামী ব্যাংক প্রি স্কুল, মক্তব, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, নার্সিং পাঠাগার ইত্যাদি পরিচালনা করছে। স্বাস্থ্য সেবা খাতে বিপুল বিনিয়োগ করা ছাড়াও আইবিবিএল ১০২১ শহ্যাবিশিষ্ট ৬টি নিজস্ব হাসপাতাল ও ৭টি কমিউনিটি হাসপাতাল এবং ৫টি হোমিওপ্যাথিক ক্লিনিক পরিচালনা করছে। এই কার্যক্রমের অধীনে প্রতি বছর প্রায় দশ লাখ রোগী সাশ্রয়ী মূল্যে সরাসরি চিকিৎসা সেবা পান। এছাড়া গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ভ্রাম্যমাণ চক্ষু শিবির, সুন্নতে খাতনা প্রভৃতি কর্মসূচী রয়েছে বিভিন্ন ইসলামী ব্যাংকের । মাকাসিদ অর্জনে কিছু করণীয় ইসলামী ব্যার্ককিং এ দেশের আর্থিক খাতে যে কল্যাণমুখী ধারা সৃষ্টি করেছে মাকাসিদুশ শরী'আহর আলোকে সে ধারা বেগবান করার জন্য প্রয়োজন আইনি সুবিধা, কাঠামোগত সংস্কার, সংশ্রিষ্ট নীতি নির্ধারক, পরিচালক ও পেশাদার ব্যাংকারদের জ্ঞানগত সামর্থ্য এবং জনগণের সচেতনতা বৃদ্ধি। এজন্য নীতি নির্ধারণী উদ্যোগ এবং নানাবিধ প্রশিক্ষণ, গবেষণা ও প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন । ///.10907079071.001)

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।