ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার ব্যাংকের এক্ষেত্রে উল্লেখযোগ্য কর্মসূচী রয়েছে। (আইবিবিএল এ যাবত ৪২টি উষধ শিল্প, ৬২টি হাসপাতাল ও ক্লিনিক এবং বহু প্যাথলজিক্যাল সেন্টার ও ডায়াগনোস্টিক সেন্টারে বিনিয়োগ করেছে। ডাক্তার বিনিয়োগ প্রকল্পের অধীনে দেশের নবীন ডাক্তারদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছে। উন্নত চিকিৎসা সরষ্াম দিয়ে প্রতিষ্ঠিত ডাক্তারদের আধুনিক চিকিৎসা সেবা জনগণের কাছে পৌছে দিচ্ছে ।) ৮) মানবসম্পদ উন্নয়ন : পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সততা সৃষ্টি করে মানুষকে কল্যাণকারিতার সামর্থ্য সম্পন্ন দক্ষ ও যোগ্য করা শরী'আহ্‌্র একটি গুরুতৃপূর্ণ উদ্দেশ্য । ইসলামে ব্যক্তির সকল বৈধ কাজই কল্যাণ সাধন ও অকল্যাণ দূর করার সাথে যুক্ত এবং তা ইবাদাত হিসাবে গণ্য। আর সেইসব কাজ ভালোভাবে করার যোগ্যতা অর্জন সংশ্লিষ্টদের জন্য ফরয। ড. উমর চাপড়ার মতে মানব উন্নয়ন মাকাসিদুশ শরী'আহর মৌলিক বিষয় যা জরুরিয়াতের পাঁচটি বিষয়ের সাথেই যুক্ত। ইসলামী ব্যাংকগুলি তাদের বিনিয়োগ ও সামাজিক দায়বদ্ধতামূলক সকল কাজের দ্বারা মানব সম্পদ ও মানব উন্নয়নে অবদান রাখছে। দ্রুত বিকাশমান ইসলামী ব্যাংকিং-এর প্রয়োজন মেটাতে জনকল্যাণ ব্রতী দক্ষ ইসলামী ব্যাংকার তৈরি করতে ইসলামী ব্যাংকগুলি নিজস্ব ট্রেনিং ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেছে। এই কাজ উৎ্কর্ষমপ্তিত করার জন্য ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমী দেশের ব্যাংকারদের জন্য ইসলামী ব্যাংকিং ডিপ্লোমা 073) চালু করেছে। ৯) পরিবেশ সংরক্ষণ ও সবুজ ব্যাংকিং : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন শরীয়তের গুরুতৃপূর্ণ মাকাসিদ। সবুজায়নের এই নীতি ও দর্শন মেনে সকল বিনিয়োগ কার্যক্রমে পরিবেশ সুরক্ষা ইসলামী ব্যাংকগুলির নৈতিক বাধ্যবাধকতা । বিভিন্ন ইসলামী ব্যাংক গ্রীন ব্যাংকিং কার্যক্রমের আওতায় জ্বালানী সাশ্রয়ী বৈদ্যুতিক সরঞ্জাম, সোলার প্যানেল ব্যবহার, অভ্যন্তরীণ অন-লাইনভিত্তিক যোগাযোগ নিশ্চিত করেছে। কাগজবিহীন ব্যাংকিং চালুর দিকে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে। ১০) সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) : মাকাসিদুশ শরী“আহর নীতি অনুযায়ী মানুষকে দরদি ও পরস্পর কল্যাণকামী হতে হবে । দরদি মানুষ গঠন এবং দরদি মানুষদের সমন্বয়ে দরদি প্রতিষ্ঠান ও দরদি সমাজ প্রতিষ্ঠা শরী“আহ্র লক্ষ্য। পারস্পরিক দায়বোধ ও দরদি মনোভাব বিকশিত করে আর্থ-সামাজিক উন্নয়নে ইসলামী ব্যাংকগুলি সমাজের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করছে। সেই বিবেচনায় ইসলামী ব্যাংকের সকল কার্যক্রমই সামাজিক দায়বদ্ধতার আওতাভুক্ত । ইসলামী ব্যাংকের জমা ও বিনিয়োগের সকল সেবা সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারের সাথে যুক্ত। ///.10907079071.00)

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।