ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছে। এই উদ্যোগের ফলে ব্যাকওয়ার্ড লিংকেজ ও ফরোয়ার্ড লিংকেজধর্মী নানামুখী শিল্প-কারখানা গড়ে উঠেছে। সেই শিল্পভিত্তি ও উদ্যোক্তা ভিত্তির ওপর দেশে ইস্পাত, ওষধ, বিদ্যুৎ উৎপাদন, রসায়ন ইত্যাদি শিল্পের বিকাশ তরান্বিত হয়েছে। (এককভাবে আইবিবিএল-এর অর্থায়নে দেশে বর্তমানে চার হাজারের বেশি শিল্প কারখানা পরিচালিত হচ্ছে।) বৃহৎ শিল্পের পাশাপাশি ইসলামী ব্যাংকগুলি ক্ষুদ্র ও মাঝারী শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ করছে। দেশের প্রথম ইসলামী ব্যাংকটি এসএমই খাতে দেশের মোট বিনিয়োগের প্রায় সতেরো ভাগ এককভাবে পরিচালনা করছে। ২) দারিদ্ব্য বিমোচন : মাকাসিদুশ শরী'আহর জরুরিয়াত বাস্তবায়নে দারিদ্র্য বড় বাধা। সামাজিক ও মানবিক বিপর্যয় সৃষ্টিকারী দারিদ্র্য মানুষকে কুফুরির দিকে ঠেলে দেয়। দারিদ্র্য দূর করতে আর্থিক কার্যক্রম পরিচালনা মাকাসিদুশ শরী'আহর জরুরিয়াতের পর্যায়ভুক্ত। দেশের প্রথম ইসলামী ব্যাংকটি ১৯৯৫ সাল থেকে “পল্লী উন্নয়ন প্রকল্প' (আরডিএস) চালু করেছে। এ প্রকল্পের আওতায় বর্তমানে সাড়ে আঠারো হাজার গ্রামে নয় লাখ পরিবারের আর্থিক উন্নয়নে কাজ করছে। এ যাবৎ ব্যাংকটি এই প্রকল্লে ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। শহরের ভাসমান দারিদ্য দূরীকরণে ২০১২ সালে [07 [১০০ [06০107)67 901161779 বা “শহর দরিদ্র উন্নয়ন প্রকল্প” চালু করা হয়েছে। বিশ্বের মোট ইসলামী ক্ষুদ্র বিনিয়োগের পধ্যাশ ভাগই এককভাবে বাংলাদেশের ইসলামী ব্যাংকের এই প্রকল্পের অধীনে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের অধীনে ক্ষুদ্র বিনিয়োগ গ্রাহকগণ পর্যায় ব্র্মিকভাবে নিজেদের অবস্থা উন্নয়নের সুযোগ পান। এ পর্যস্ত সোয়া লাখের বেশি ক্ষুদ্র উদ্যোক্তা পরিবার নিজেদেরকে মাইক্রো এন্টারপ্রাইজ ও এসএমইতে উত্তরণ (07800861017) করতে সক্ষম হয়েছেন । দেশের প্রায় সকল ইসলামী ব্যাংক এক্ষেত্রে ক্রমবর্ধমান অবদান রাখছে। ৩) রর কর্মসংস্থান সৃষ্টি মাকাসিদুশ শরী'আহর হিফযুন নফ্স, হিফযুন-নসল ও হিফযুল আকল বাস্তবায়নের সাথে যুক্ত । বাংলাদেশের সকল ইসলামী ব্যাংক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে। ক্ষুদ্র বিনিয়োগ, কারিগরি প্রশিক্ষণ, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন, শিক্ষা বৃত্তি প্রদান, শিক্ষার্থীদের ইনটার্নশিপ, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রভৃতি কার্যক্রম বাস্তবায়নে এই ব্যাংকগুলি কাজ করছে। (নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আইবিবিএল সম্প্রতি তাদের বিভিন্ন শাখায় আট শতাধিক প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে সাতাশ হাজারের বেশি নতুন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে।) ইসলামী ব্যাংকগুলির অর্থায়নে শিল্প কারখানা, //4.10707079071.00)

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।