“মাকাসিদুশ শরী“আহ'-এর আলোকে ব্যাংকিং ২৫ মুরাবাহা পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাজার থেকে প্রকৃত পণ্য সংগহ করে। ফলে বাজারে ব্যাংকের প্রত্যক্ষ প্রভাব প্রতিফলিত হয়। কিন্ত প্রচলিত অর্থায়ন পদ্ধতিতে পণ্যের সাথে ব্যাংকের কোনো সম্পর্ক থাকে না। ফলে এ ক্ষেত্রে বাজারের ওপর ব্যাংকের কোনো প্রভাব নেই। মুরাবাহা পদ্ধতিতে গ্রাহকের নির্দেশ অনুযায়ী ব্যাংক প্রকৃত সরবরাহকারীর কাছ থেকে পণ্য সংগ্রহ করে পণ্যের ওপর মালিকানা ও দখল লাভের পর তা উক্ত গ্রাহকের কাছে বিক্রি করে। সুদভিত্তিক অর্থায়ন পদ্ধতিতে ব্যাংকের সাথে পণ্যের কোনো সম্পর্ক থাকে না এবং খণের কোনো পর্যায়েই ব্যাংকের ওপর কোনো প্রকার ঝুঁকি বর্তায় না। সুদভিত্তিক অর্থায়ন পদ্ধতিতে খণগ্রহীতা সময়মতো খণ পরিশোধে ব্যর্থ হলে সময় বাড়ার সাথে সাথে সুদ বাড়তে থাকে। অন্যদিকে ইসলামী ব্যাংকের ক্রয়-বিক্রয় পদ্ধতিতে ব্যাংক ও গ্রাহকের মধ্যে পণ্যের দাম একবারই সাব্যস্ত হয়। নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহক সে দাম পরিশোধ করার অঙ্গীকার করেন। এ চুক্তির অধীনে কোনো গ্রাহক যৌক্তিক অসুবিধার কারণে সময়মতো বিনিয়োগ পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করতে হয় না। তবে যথার্থ কারণ ছাড়া বিনিয়োগ গ্রাহক সময়মতো বিনিয়োগ পরিশোধ না করলে চুক্তির শর্ত অনুযায়ী ব্যাংক বিলম্বজনিত ক্ষতিপূরণ' আদায় করতে পারে । ক্ষতিপূরণের এই অর্থ ব্যাংকের আয় রূপে বিবেচিত হয় না। অর্থাৎ এই অর্থ ব্যাংকের গ্রাহক, কর্মচারী বা শেয়ার হোল্ডারগণ পান না। জরিমানার অর্থ শরী“আহ অনুমোদিত দাতব্য কাজে ব্যয় করার ফলে এর সুবিধা যায় সমাজের বঞ্চিত ও হত দরিদ্র মানুষের কাছে। এতেও সমাজকল্যাণ বাড়ে। ইসলামী ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক পরিপূরক। ব্যাংক ও গ্রাহক সহমর্মী হয়ে ব্যবসায়ের উন্নতির জন্য চেষ্টা চালাবে। গ্রাহকের ব্যর্থতার কারণে যাতে ব্যাংকের মুনাফা কমে না যায় এবং অন্য দিকে ব্যাংকের ব্যবস্থাপনার অদক্ষতার কারণে গ্রাহক যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য গ্রাহক ও ব্যাংকের মধ্যে সমন্বয় ও সহমর্মিতা ইসলামী ব্যাংকিং কারবারের বৈশিষ্ট্য । বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলি তাদের বিনিয়োগ কার্যক্রমের মাধ্যমে শরী“আহর উদ্দেশ্য পূরণে বিস্তৃত ক্ষেত্রে কাজ করছে। যার উল্লেখযোগ্য কিছু দিক নিম্নে আলোচিত হলো: ১) শিল্প-বাণিজ্য সম্প্রসারণ : বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলি দেশের শিল্পায়নে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করছে। গত তিন দশকে ইসলামী ব্যাংকের অর্থায়নে দেশে ব্যাপক শিল্পায়ন হয়েছে। তৈরী পোশাক শিল্পের উন্নয়নে পথিকৃতের ভূমিকা পালনের মাধ্যমে দেশের ইসলামী ব্যাংকগুলি শিল্প ভিত্তি ০০. বিভিন্ন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন এবং অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রা্ড তথ্যের ভিত্তিতে প্রণীত। //4.10707079071.001)
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।