ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

২৪ ইসলামী আইন ও বিচার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দুই ধারার মাঝে ভারসাম্য রেখে সামাজিক সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মাকাসিদুশ শরী“আহর জরুরিয়াতের পীঁচটি শর্ত পূরণে কাজ করা ইসলামী ব্যাংকের বুনিয়াদি লক্ষ্য । ইসলামী ব্যাংকগুলি এজন্য ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ এবং সাধারণ মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে দেশের সকল এলাকায় সমবেত অংশগ্রহণ নিশ্চিত করার মূলনীতি বাস্তবায়নের চেষ্টা করছে। ইসলামী ব্যাংকের সাথে গ্রাহকদের সম্পর্ক দাতা-গ্রহীতা বা খাতক-মহাজনের নয়। এক. শিরকাত বা লাভ লোকসান অংশীদারি পদ্ধতিতে ইসলামী ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক অংশীদারিত্রে। দুই. পণ্যের বেচাকেনার মাধ্যমে গ্রাহক ও ব্যাংকের মধ্যে সৃষ্টি হয় ক্রেতা ও বিক্রেতার সম্পর্ক। তিন. ইজারা পদ্ধতিতে কারখানার মূলধনী যন্ত্রপাতি, যানবাহন, বাড়ি ইত্যাদির ভাড়াদাতা ও ভাড়া গ্রহীতারূপে ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়। এই তিনটি পদ্ধতি মানুষের দীর্ঘ প্রচলিত স্বাভাবিক লেনদেন কার্যব্রমেরই | শিরকাতের ক্ষেত্রে গ্রাহকগণ মুদারাবা বা মুশারাকা পদ্ধতিতে ব্যবসায়ের অংশীদার হন। “বাই' বা বেচাকেনার ক্ষেত্রে প্রকৃত পণ্যের ক্রেতা-বিক্রেতারূপে বাই-মুরাবাহা, বাই-মুয়াজ্জাল, বাই-সালাম প্রভৃতি পদ্ধতিতে গ্রাহক ও ব্যাংক চুক্তি করেন। ইজারা পদ্ধতিতে ভাড়াটিয়া ও ভাড়া প্রদানকারীরূপে দুই পক্ষ কারবারে শরিক হন। ইসলামী ব্যাংক তার বেচাকেনা পদ্ধতিতে প্রকৃত পণ্যের ক্রুয়-বিক্রয়ে যুক্ত হয়। এই লেনদেন সুদভিত্তিক টাকা বেচাকেনা থেকে সম্পূর্ণ আলাদা । এর ফলাফলও সুদভিত্তিক লেনদেন থেকে ভিন্ন। টাকা নিজে কোনো পণ্য নয়। এর নিজস্ব কোনো উৎপাদন ক্ষমতা নাই। ধাতু কিংবা কাগজ ৰা প্রাস্টিকের তৈরি মুদ্রা হলো প্রকৃত পণ্য বেচাকেনার মাধ্যম, পরিমাপ, মানদণ্ড বা ভাণ্ডার মাত্র । এর ব্যত্যয় ঘটিয়ে সেই মাধ্যমকে পণ্যের মতো বেচাকেনার ফলে আর্থিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যেটিকে এ্যরিস্টোটল কৃত্রিম জালিয়াতি কারবার' হিসেবে দেখেছেন। এই অকল্যাণ দূর করা ইসলামী ব্যাংকের একটি মাকসাদ বা উদ্দেশ্য। অর্থায়নের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির তুলনায় ইসলামী ব্যাংকের শিরকাত বা মবশারাকা ও মুদারাবা পদ্ধতি এবং পণ্যের বেচা-কেনা ভিত্তিক মুরাবাহা, মুয়াজ্জাল প্রভৃতি পদ্ধতির শ্রেষ্ঠতৃ স্বীকৃত। পুঁজিবাদের সুদ ও খণভিত্তিক লেনদেন আর ইসলামের ক্রয়-বিক্রয় পদ্ধতির লেনদেন মৌলিকভাবে দুটি আলাদা বিষয় । এ দু'য়ের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। বাই মুরাবাহা ও বাই মুয়াজ্জাল ইত্যাদি বেচাকেনা পদ্ধতি এবং সুদভিত্তিক প্রচলিত অর্থায়ন পদ্ধতি এক নয়। উভয়ের অর্থনৈতিক প্রভাবও ভিন্ন। প্রচলিত অর্থায়ন পদ্ধতিতে খণগ্রহীতা খণের অর্থ কোথায় ব্যবহার করবেন তা জানা সুদভিত্তিক ব্যাংকের জন্য জরুরি নয়। ইসলামী ব্যাংকের ক্রয়-বিক্রয় পদ্ধতিতে যথার্থভাবে ক্রুয়- বিক্রয় সম্পাদিত হয় বলে এটা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। //4.10707079071.00])

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।