ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

“মাকাসিদুশ শরী“আহ'-এর আলোকে ব্যাংকিং ২৩ মাকাসিদের আলোকে বিনিয়োগ কার্যক্রম ইসলামী ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমের মূল বিবেচ্য হলো কল্যাণ বৃদ্ধি করা এবং অকল্যাণ দূর করা। ইসলামী ব্যাংক সকল যানুষের জরুরিয়াত বা অপরিহার্য প্রয়োজন পূরণকে অগ্রাধিকার দেয়। ধন-সম্পদ শুধুমাত্র ধনীদের মধ্যেই পুজীভূত না হয়ে তা যেন সার্বজনীন কল্যাণে নিয়োজিত হয় এদিকে খেয়াল রেখে জনগণের কাছ থেকে সম্পদ আহরণ এবং তা সমাজের উৎপাদনক্ষম ব্যাপক উদ্যোগী মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া ইসলামী ব্যাংকের নীতি ও কৌশল। জনকল্যাণধর্মী উদ্দেশ্য পূরণের জন্য মুষ্টিমেয় হাতে বিনিয়োগ পুঞ্জীভূত করার পরিবর্তে আকৃতি, প্রকৃতি ও খাত এবং ভৌগোলিক এলাকা অনুযায়ী সর্বত্র বিনিয়োগ ছড়িয়ে দিয়ে বণ্টনমূলক সুবিচার নিশ্চিত করা মাকাসিদুশ শরী“আহর হিফযুল মা'ল বাস্তবায়নের গুরুতুপূর্ণ লক্ষ্য। ইসলামী ব্যাংকিং কার্যক্রমে উৎপাদন ও মুনাফা শেষ কথা নয়। ১. কার জন্য উৎপাদন, ২. কী উৎপাদন, ৩. কিভাবে উৎপাদন; এ তিনটি বিষয় সামনে রেখে সার্বজনীন কল্যাণের নীতির ভিত্তিতে উৎপাদিত পণ্যের বন্টন নিশ্চিত করা অত্যাবশ্যক। দেশের সামগ্রিক ব্যাংকিং কারবারে সারা দেশের প্রায় ছয় কোটি গ্রাহকের জমা অর্থের প্রায় আশি ভাগই ঢাকা ও চট্টগ্রামের কতিপয় এলাকার বড় বিনিয়োগ গ্রাহকের মাঝে পুশ্তীভূত হয়েছে। দেশের মাত্র কয়েকশো বিনিয়োগ গ্রাহকের ভালো-মন্দের সাথে দেশের ব্যাংকিং কার্যক্রমের ভালো-মন্দের ভাগ্য জড়িয়ে গেছে। এ ধরনের কার্যক্রম মাকাসিদুশ শরী“আহর দৃষ্টিতে সঠিক নয়। ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি ও বিনিয়োগের খাত শরী“আহ্‌র দৃষ্টিতে বৈধ হওয়া আবশ্যক । আর্থিক বিবেচনায় কোনো ব্যবসা যথেষ্ট লাভজনক হলেও জনস্বার্থের জন্য ক্ষতিকর কোনো পণ্যে ইসলামী ব্যাংক বিনিয়োগ করে না। লাভের লোভে সিগারেট বা মদের ফ্যাক্টরিতে বিনিয়োগ করতে পারে না। সুদের কারবার, জুয়া, ফটকাবাজারি, অশ্্ীলতা, ভেজাল ব্যবসায় ইসলামী ব্যাংক জড়িত হয় না। ইসলামী ব্যাংক ব্যবস্থায় সামাজিক কল্যাণমূলক খাতে বিনিয়োগ উৎসাহিত হয়। ইসলামী ব্যাংক আর্থিক কারবারে অকল্যাণ দূর করার জন্য কাজ করে। জমা গ্রাহকদের মূলধনের নিরাপত্তা ও মুনাফার সম্ভাব্যতা বিবেচনায় রেখে কল্যাণের লক্ষ্যে মূলধন ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতার সমন্বয়ে পারিপার্থিকতা ও পরিবেশ এবং দেশের সামগ্রিক চাহিদা সামনে রেখে রাষ্ট্রীয় উন্নয়ন কর্মসূচীর বাস্তবায়ন ও সামাজিক অবকাঠামো উন্নয়নে উৎপাদনশীল ও শ্রমঘন খাতে বিনিয়োগ করা ইসলামী ব্যাংকের নীতি ও কর্মকৌশল। এ কারণে বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো উৎপাদনমুখী শিল্প গড়ে তোলাকে গুরুত্ব দেয়। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি উৎসাহিত করে । এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায়। //4.10907079091.00])

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।