ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

২২ ইসলামী আইন ও বিচার সমাজের নিহ্কবিত্ত মানুষকে তাদের সেবার সাথে যুক্ত করে। বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংকটি শুরু থেকেই মাত্র একশ টাকা প্রাথমিক জমায় হিসাব খোলার সুযোগ চালু করে। পল্লী উন্নয়ন কর্মসূচীর অধীনে আইবিবিএল কৃষকদের জন্য ১৯৯৫ সাল থেকে চালু করেছে দশ টাকা প্রাথমিক জমাভিত্তিক হিসাব । ন্যুনতম প্রাথমিক জমায় গার্মেন্টস শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, স্কুলের ছাত্র-ছাত্রী, কর্মজীবী শিশু ও পথশিশুদের হিসাব খোলার মাধ্যমেও ইসলামী ব্যাংকগুলি জনকল্যাণ তথা “মাসালিহ মুরসালাহ' বাস্তবায়নে অংশ নিচ্ছে। বিভিন্ন ইসলামী ব্যাংক হজ্জ আমানত, মোহর আমানত, ক্যাশ ওয়াকফ আমানত, বিবাহ আমানত প্রভৃতি বিশেষ কল্যাণকর হিসাব পরিচালনা করছে। সম্পদের বণ্টন ও মানুষের পরকালীন কল্যাণে ওয়াকফ একটি কল্যাণকর ব্যবস্থা। ওঁপনিবেশিক শাসনের আগে মুসলিম শাসন আমলে দেশের প্রায় এক চতুর্থাংশ সম্পদ ছিলো ওয়াক্ফকৃত ও লাখেরাজ। এই সম্পদের আয়ে শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কাজ পরিচালিত হতো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাখেরাজ সম্পত্তি বাজেয়াফত আইনের মাধ্যমে এই কল্যাণের অর্থ ও সম্পদ আত্মসাৎ করার ফলে জনগণের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে বিপর্যয় দেখা দেয়। জনস্বার্থ ও জনকল্যাণ বিঘ্নিত হয়। এরপর থেকে ওয়াক্ফ-এর মতো গুরুতপূর্ণ প্রতিষ্ঠানটির ভূমিকা পুনরুদ্ধার হয়নি। দেশের কোনো কোনো ইসলামী ব্যাংক সেই কল্যাণধারা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ক্যাশ ওয়াকফ আমানত' সেবার অধীনে বিস্তবানদের ওয়াক্ফকৃত অর্থের আয় ওয়াকিফের নির্দেশনা অনুযায়ী সমাজের বিভিন্ন স্তরের অভাবী মানুষের কল্যাণে ব্যয় করে থাকে। এই কার্যক্রম মাকাসিদুশ শরী'আহর অবারিত জনকল্যাণ বা “মাসালিহ মুরসালাহ' বাস্তবায়নের একটি উদ্যোগ । বিশ্বের প্রায় পাঁচশো ইসলামী ব্যাংকে বর্তমানে মোট ৩৮ মিলিয়ন হিসাব গ্রাহক রয়েছেন। এসব হিসাবের মধ্যে ১১.৭০ মিলিয়ন বা ৩৫ শতাংশ রয়েছে বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলির। তার মধ্যে দেশের একটি ইসলামী ব্যাংক এককভাবে বিশ্বের প্রায় ২৫ শতাংশ ইসলামী ব্যাংকিং হিসাব পরিচালনা করছে।২ মাকাসিদুশ শরী'আহর আলোকে আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রমে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাত দুনিয়ার অন্যান্য দেশের তুলনায় অগ্রগামী । ২৯ বিস্তারিত জানার জন্য [5181010 [11011018] 991%1995 709210 (159)-এর ওয়েব পেজ ভর্টব্য: 10050://15).015/0915ি 01017 ///.107070790791.00])

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।