“মাকাসিদুশ শরী 'আহ'-এর আলোকে ব্যাংকিং ২১ ব্যাংকের মুখ্য দুটি কাজ হলো জনগণের কাছ থেকে জমা সংগ্রহ এবং তাদের সেই অর্থ বিনিয়োগ করার মাধ্যমে সঙ্গত লাভ করা। এ কার্যক্রমে জমাকারী ও বিনিয়োগ গ্রাহক এবং ব্যাংকের শেয়ারহোল্ডারগণ নানাভাবে সম্পৃক্ত হন। ব্যাংক এক্ষেত্রে আর্থিক মধ্যস্থৃতাকারীর ভূমিকা পালন করে। মাকাসিদের আলোকে ইসলামী ব্যাংকের জমা কার্যক্রম ইসলামী ব্যাংক সকল স্তরের জনগণকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। শুধু বড় সঞ্চয়ের প্রতি আগ্রহী না হয়ে ছোট-বড় সকল জমাকারীর সম্পদ জাতীয় আর্থিক প্রবাহে নিয়োজিত করে। ইসলামী ব্যাংক তার জমানীতির আলোকে জনকল্যাণের জন্য নতুন নতুন সেবা তৈরির মাধ্যমে সমাজে ভালো কাজে বেশি মানুষের অংশগ্রহণ উৎসাহিত করে। ইসলামী ব্যাংক জনগণের সঞ্চয় শরী'আহসম্মত খাতে শরী“'আহসম্মত পদ্ধতিতে বিনিয়োগ করে গ্রাহককে হালাল মুনাফা অজরননে সাহায্য করে। আর্থিক লেনদেনের সকল ক্ষেত্রে অকল্যাণকর সুদ সম্পূর্ণ পরিহার করে কল্যাণকর বা হালাল পদ্ধতি অনুসরণের ফলে মাকাসিদের আলোকে ঈমান সংরক্ষণের (হিফযুদ দ্বীন) পাশাপাশি জীবন-জীবিকার বৈধ ও ন্যায়ানুগ পথ প্রসারিত হয়। সঞ্চরী জমার ক্ষেত্রে ব্যাংক লাভ-লোকসান অংশীদারি বা শিরকাত-এর “মুদারাবা পদ্ধতি অনুসরণ করে। এই পদ্ধতির আওতায় ব্যাংক ও গ্রাহক ব্যবসায়ে অংশীদার হয়। গ্রাহক রব্বুল মাল' সেম্পদের মালিক) রূপে মূলধন যোগায়। ব্যাংক “মুদারিব' (উদ্যোক্তা, শরিক ও ব্যবস্থাপক) হিসেবে কারবারের ব্যবস্থাপনা করে। মূলধন সরবরাহকারীগণ ব্যাংকের ব্যবসায় ঝুঁকি নেন। লাভে অংশ পান। লোকসানের ভাগী হন। ইসলামী শরী'আহ অনুযায়ী জমা গ্রহণের আরেকটি পদ্ধতি “আল ওয়াদিয়া' । এই পদ্ধতির আমানত হিসাবে গ্রাহক তার অর্থ নিরাপদে হেফাযতের জন্য জমা রাখেন। লেনদেনের নির্দিষ্ট সময়ে তিনি অর্থ জমা করতে এবং তা ফেরত পেতে পারেন। এই পদ্ধতিতে অর্থ জমাকারী গ্রাহক “মুয়াদ্দি' এবং ব্যাংক 'মুয়াদ্দা ইলাইহে'রূপে চুক্তিবন্ধ হন। ব্যাংক মধ্যবর্তী সময়ে সেই অর্থ বৈধ ব্যবহারের. জন্য গ্রাহকের কাছ থেকে অনুমতি নেয়। এটি সাবেকি চলতি হিসাবের ইসলামী বিকল্প । সম্পদের নিরাপত্তা বিধান শরী“আহ্্র একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। মাকাসিদুশ শরীআহর দৃষ্টিতে এটি হিফযুল মাল। শরী'আহ্্র নীতি ও পদ্ধতি মেনে কল্যাণকর পদ্ধতিতে আমানত গ্রহণ করে ইসলামী ব্যাংক গ্রাহকের অর্থের ন্যায়ানুগ ও বৈধ নিরাপত্তা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করে। আর্থিক অন্তর্ভুক্তির জন্য ইসলামী ব্যাংক জনস্বার্থে বিভিন্ন হিসাব পরিচালনা করে। ইসলামী ব্যাংক স্বল্প প্রাথমিক জমার ভিত্তিতে হিসাব খোলার সুযোগ সৃষ্টি করে ///.10707079071.001)
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।