২০ ইসলামী আইন ও বিচার মুক্ত করবে। দরদি মানুষরূপে তারা পৃথিবীর সম্পদে সকল মানুষের প্রকৃত চাহিদা পূরণের জন্য অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবে । এর ফলে সম্পদের যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করা সহজ হবে। মানুষের দায়িত্ব হলো কল্যাণ অর্জনের জন্য কাজ করা। সকল মানুষের আর্থিক প্রয়োজন পূরণ সেই কল্যাণেরই অংশ। যে উপাদান মানুষের জন্য যত বেশি প্রয়োজন, পৃথিবীতে সেগুলি তত বেশি মওজুদ রয়েছে। অক্সিজেন, সূর্যের আলো কিংবা পানির মতো অপরিহার্য সম্পদের যোগান ও চাহিদার মধ্যে চমৎকার ভারসাম্য রয়েছে । এ ধরনের সকল অপরিহার্য প্রয়োজনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য । মানুষ তার উৎপাদন ও বন্টনে আল্লাহর সৃষ্টি জগতের এই নৈতিক শৃঙ্খলা অনুসরণ ও মান্য করলে জীবন সহজ ও সুন্দর হবে। লোভ বা 07577)-এর পরিবর্তে প্রকৃত চাহিদা বা [ঘা721-কে অগ্রাধিকার দিয়ে দরদ ও দায়িত্বোধের সাথে সম্পদ উৎপাদন, ভোগ ও ব্যবহার করলে সম্পদ ও চাহিদার টানাপোড়েন কমে যাবে। একজন লোভী মানুষের লোভ পূরণ পৃথিবীর সব সম্পদ দিয়েও সম্ভব নয়। কিন্তু সকল মানুষের প্রকৃত চাহিদা পূরণে পৃথিবীর সম্পদ পর্যাপ্ত । ইসলামী ব্যাংক সম্পদের বৈধতা, পবিব্রতা, নিরাপত্তা ও জনকল্যাণ নিশ্চিত করবে। মানুষের আর্থিক প্রয়োজন মিটিয়ে জীবনকে সহজ ও সুন্দর করার জন্য নানা প্রকার কল্যাণকর সেবা ও পণ্য প্রচলন করবে। সেই সাথে আর্থিক কর্মকাণ্ডে যাবতীয় অকল্যাণ দূর করবে। ১৯৭৮ সালে ওআইসি প্রণীত ইসলামী ব্যাংকের সংজ্ঞায় মাকাসিদুশ শরী'আহর দৃষ্টিকোণ প্রতিফলিত হয়েছে । এতে বলা হয়েছে : “ইসলামী ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান, যা তার মৌলিক বিধান ও কর্মপদ্ধতির সকল স্তরে ইসলামী শরী“আহর নীতিমালা মেনে চলবে এবং কর্মকাণ্ডের সকল পর্যায়ে সুদকে বর্জন করবে।”২৮ এই সংজ্ঞার দুটি দিক। এক. মাকাসিদুশ শরী“আহর আলোকে কল্যাণ আহরণ । দুই. সুদসহ যাবতীয় অকল্যাণ দূরীকরণ । মাকাসিদের আলোকে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং-এর মূল্যায়ন এই দুটি উদ্দেশ্যের আলোকে ইসলামী ব্যাংকিং কার্যক্রমের কিছু দিক এখানে আলোচনা করা হচ্ছে। এই আলোচনায় বাংলাদেশের ইসলামী ব্যাংকিং কাঠামোর ওপর আলোকপাত করা হচ্ছে। ২৮. [06011010017 09 095 667618] 39016021190 06 0) 06281015910) 01 [517010 01106161706 8০০6020. 11) 0176 0161) 11117150515 00176191708 19610 11) [09121 17 1978. ///.10907079091.001)
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.