“মাকাসিদুশ শরী“আহ'-এর আলোকে ব্যাংকিং ১৯ সম্পদশালী ইয়াতিমের অভিভাবক যেনো সেই সম্পদ ফেলে না রেখে তা ব্যবসায় নিয়োজিত করে; অন্যথায় যাকাত দিতে দিতে তার সম্পদ নিঃশেষ হয়ে যাবে ।২৭ ২.২.২. ব্যক্তি ও সমষ্টির কল্যাণ বিবেচনা : সম্পদ বিনিয়োগের ক্ষেত্রে ইসলামী ব্যাংক ব্যক্তি ও সমষ্টির কল্যাণের প্রতি খেয়াল রাখবে। ব্যক্তির জন্য আর্থিকভাবে লাভজনক কিন্তু সমাজের জন্য তা ক্ষতিকর হলে সে ধরনের কোনো খাতে বিনিয়োগ করা মাকাসিদুশ শরী“আহর পরিপন্থী । ২.২.৩. বিনিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার খাত বিবেচনা : শুধু মুনাফা নয়, বরং সমাজের সার্বিক কল্যাণ ও প্রয়োজন পূরণের দিক থেকে অগ্াধিকার খাতে বিনিয়োগ করা শরী“আহ্র একটি উদ্দেশ্য । ২.২.৪. বিনিয়োগ বহুমুখীকরণ : কৃষি, শিল্প ও বাণিজ্যসহ সর্বজনীন চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সকল খাতকে এবং অপেক্ষাকৃত কম উন্নত ও বঞ্চিত এলাকাকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ সম্প্রসারণ করা ইসলামী ব্যাংকিংয়ের একটি উদ্দোশ্য। ২.২.৫. অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন : অর্থনৈতিক স্থিতিশীলতা ও মন্দা দূর করা ইসলামী ব্যাংকের কর্মনীতি ও কর্ম কৌশলের সাথে যুক্ত। এক্ষেত্রে ইসলামী ব্যাংকের প্রকৃত সম্পদভিত্তিক অর্থায়ন. পদ্ধতি গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামের অর্থায়ন পদ্ধতিসমূহ (অংশীদারি, ক্রয়বিক্রয় ও ভাড়া পদ্ধতি) প্রকৃত সম্পদভিত্তিক (4১959 7380180) হওয়ার ফলে তা সুদভিত্তিক টাকা বেচাকেনার কুফল থেকে মুক্ত এবং এর ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা ও স্বাভাবিকতা বজায় থাকে। এখানে আরো একটি বিষয় বিবেচ্য। পুঁজিবাদী অর্থনৈতিক দর্শন মানুষের অসীম অভাব ও সসীম সম্পদের কথা বলে। অসীম চাহিদার সাথে সসীম সম্পদের ভারসাম্য রক্ষা পুঁজিবাদী অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ । অন্যদিকে ইসলামী দর্শনে সম্পদের মালিক আল্লাহ অভাবহীন ও অমুখাপেক্ষী। অভাবহীন ও অমুখাপেক্ষী আল্লাহর খলিফা বা ট্রাস্টিরূপে মানুষ তার মালিক ও পালনকর্তার আদেশ ও নিষেধের অনুবর্তা হয়ে সম্পদ অর্জন ও ব্যবহারে “আদল' বা ন্যায়বিচার এবং “ইহসান' বা দয়ার নীতি অনুসরণ করবে। তারা কল্যাণমূলক অর্থনৈতিক প্রতিষ্ঠান বা “মা'রূফ' কায়েম করবে। মানুষের জীবনকে বোঝা-বন্ধন ও কষ্ট-যাতনা বা “মুনকার' থেকে ২৭ ইমাম তিরমিযী, আল-লামি, অধ্যায় : আয-যাকাত আন রাসূলিল্লাহ স., অনুচ্ছেদ : মা জায়া ফি যাকাতি মালিল ইয়াতিম, ঢাকা : মাকতাবাতুল ফাতাহ, খ. ১, পৃ. ১৩৯, হাদীস নং ৬৪১; হাদীসটির সনদ যঈফ । ///.10907079091.00])
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।