ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৮ ইসলামী আইন ও বিচার ১.৩. ব্যাংকিং ক্ষেত্রে ব্যক্তিস্বার্থকেন্দ্রিকতার পরিবর্তে ব্যষ্টিক ও সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দেয়া। ১.৪. মানবসম্পদ ও বস্তুগত সম্পদের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করে সকলের মৌলিক প্রয়োজন পূরণ ও জীবনযাত্রার মান উন্নত করা । ১.৫. সুদের কুফল থেকে অর্থনীতিকে মুক্ত করে প্রকৃত পণ্যভিত্তিক লেনদেন নিশ্চিত করে একটি স্বভাবসম্মত কল্যাণধর্মী অর্থব্যবস্থার ভিত্তি রচনা করা । ১.৬. সামষ্টিক সামাজিক দায়-দায়িত্ব পালনের মাধ্যমে সমাজের ভারসাম্যপূর্ণ উন্নয়নে সহযোগিতা করা । ১.৭. জনগণের ছোট-বড় সব ধরনের পুঁজি সমাবেশ করে তা উৎপাদন ও অন্যবিধ আর্থিক কর্মকাণ্ডে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে গতিশীলতা সৃষ্টি করা। চা প্রায়োগিক উদ্দেশ্য : মাকাসিদুশ শরী“আহর আলোকে ইসলামী ব্যাংকিং-এর প্রায়োগিক উদ্দেশ্যের প্রধান দুটি দিক হলো ১. সঞ্চয় বা জমা সংগ্রহ এবং ২. সে সম্পদ শরী'আহর উদ্দেশ্যের আলোকে বিনিয়োগ । ২.১. সঞ্চয় সংগ্রহের ক্ষেত্রে মাকাসিদুশ শরী“আহ ২.১.১. ইসলামী ব্যাংকের দায়িত্ব হলো মুদারাবাসহ সকল জমাগ্রাহকের অর্থ-সম্পদ নিরাপদে সংরক্ষণ করা। ২.১.২. সঞ্চয়ে ধনী ও গরিব সকলকে সুযোগ প্রদান করা। ২.১.৩. জনগণের উদ্ৃত্ত ও অলস অর্থ-সম্পদ সংগ্রহ করে তার দ্বারা মূলধন গঠন এবং তা শরী'আহ অনুমোদিত পন্থায় বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ সাধন। ২.১.৪. ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে উৎসাহিত করে নিশ্রআয়ের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও আপৎকালীন অর্থনৈতিক সমস্যা সমাধানে সহযোগিতা করা । ২.২. বিনিয়োগের ক্ষেত্রে মাকাসিদুশ শরী“আহ বিনিয়োগের ক্ষেত্রে মাকাসিদুশ শরী“আহর আলোকে গুরুতৃপূর্ণ বিবেচ্য বিষয় হলো : ২.২.১. সম্পদের সর্বোত্তম ব্যবহার : সম্পদ অলসভাবে ফেলে রাখা ইসলামের দৃষ্টিতে অগ্রহণযোগ্য । সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করা ইসলামে অত্যন্ত গুরুত্পূর্ণ। এমনকি ইয়াতিমের সম্পদের যথাযথ ব্যবহারে গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ স. বলেন : ২০০০ 450 ৩৮ 42 33 4 ০০৪১ এ৬ এ ৪ 4১০০ এ ///.10907079091.00])

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।