ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

“মাকাসিদুশ শরী'আহ'-এর আলোকে ব্যাংকিং ১৭ ক. সম্পদের গতিশীলতা (01107118101) খ. সম্পদের সুস্পষ্টতা (72105210709) গ. সম্পদ সংরক্ষণ (7১759678610) ঘ. সম্পদের দৃঢ়তা 090180111%) উ. ন্যায়পরায়ণতা (70011) পূর্বেই উল্লেখ করা হয়েছে, ইসলামী শরী“আহর উদ্দেশ্য মানবতার কল্যাণ নিশ্চিত করা । ইসলামী অর্থনীতি সেই উদ্দেশ্য পূরণ করবে। ইসলামী অর্থনীতির অংশরূপে ইসলামী ব্যাংক তার লক্ষ্য, উদ্দেশ্য ও কর্ম-পদ্ধতির সকল স্তরে ইসলামী শরী“আহর নীতিমালা ও আদর্শ ভিত্তিক সেই অর্থনীতির উদ্দেশ্য সাধনে কাজ করবে। সেই নিরিখে ইসলামী ব্যাংকের উদ্দেশ্য হলো ব্যাংকিং ক্ষেত্রে মানুষের কল্যাণ সাধন এবং অকল্যাণ দূর করা । ইসলামী ব্যাংক তার কর্মকাণ্ডের সকল প্রক্রিয়ায় সুদসহ সব ধরনের নিষিদ্ধ উপাদান পরিহার করে ও শরী'আহ্সম্মত পঙ্থায় সম্পদের বৈধতা ও পবিভ্রতা নিশ্চিত করবে এবং জনগণের সম্পদের নিরাপত্তা বিধান ও সর্বজনীন বৃহত্তর কল্যাণে কাজ করবে। ড. এম উমর চাপড়া [জ. ১৯৩৩] আর্থিক ক্ষেত্রে শরী“আহ্‌র এই উদ্দেশ্যকে সংক্ষেপে ও সহজভাবে উপস্থাপন করে বলেছেন, ইসলামী অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্য হলো কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা । সে সমাজে সকল প্রতিষ্ঠান ন্যায়, সমতা ও স্বাধীনতার জন্য কাজ করবে। ইসলামী ব্যাংক ইসলামী অর্থনীতির মাকাসিদ বা উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কাজের সকল ক্ষেত্রে অর্থনৈতিক কল্যাণ, সার্বজনীন ভ্রাতৃত্ব ও আর্থিক সুবিচার নিশ্চিত করবে ।২৬ ইসলামী ব্যাংকের লক্ষ্য-উদ্দেশ্যকে মাকাসিদুশ শরী“আহ্র আলোকে দু'ভাগে ভাগ করাযায়। ূ এক. সাধারণ উদ্দেশ্য, দুই. প্রায়োগিক উদ্দেশ্য। ১. সাধারণ উদ্দেশ্যের মধ্যে রয়েছে : ১.১ সম্পদের ইনসাফভিত্তিক বণ্টন নিশ্চিত করে অর্থনৈতিক ক্ষেত্রে অবিচার, শোষণ, জুলম ও বৈষম্য দূর করা। ১.২ ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনসহ সকল ব্যাধকিং কার্যক্রমে ন্যায়নীতি ও সুবিচার প্রতিষ্ঠা করা। ২ এম উমর চাপড়া, ইসলাম এন্ড দা ইকোনোমিক চ্যালেঞ্জ, লন্ডন : ইসলামিক ফাউন্ডেশন, ১৯৯৫ খ্রি. পৃ. ৭ ///.10907079071.00])

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।