১৬ ইসলামী আইন ও বিচার মাসলোর চাহিদা সোপান তন্তের বিপরীতে ইমাম শাতিবীর চাহিদা স্তর বিন্যাস বা “মাসলাহা পিরামিড" সার্বজনীন কল্যাণকেন্দ্রিক এবং ব্যক্তির অভাব বা চাহিদাসমূহ অগ্রাধিকার অনুসারে পূরণের উদ্দেশ্যভিত্তিক (0৮)9০6%০ 01160650)। শাতিবীর চাহিদা সোপান অনুযায়ী এসব প্রয়োজন পূরণ ব্যক্তির “সামর্থ্য'-এর ওপর নির্ভরশীল নয়। বরং তা সর্বজনীন 'প্রয়োজন'-এর ক্রম অগ্রাধিকারের ভিত্তিতে বিন্যস্ত। এসব চাহিদা পূরণে সমাজ ও রাষ্ট্রের অনস্বীকার্য দায়িত্ব রয়েছে। শাতিবীর মতে, মানুষের সকল জরুরী প্রয়োজন বা চাহিদা অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করতে হবে । এক্ষেত্রে সামর্থ্য যার যতো কম, তার প্রতি রাষ্ট্র, সমাজ ও কল্যাণ্ব্রতী প্রতিষ্ঠান ততো বেশি দরদি হয়ে দায়িত্ব পালন করবে । এই দৃষ্টিভঙ্গী “মাসলো মডেলে' অনুপস্থিত । মাসলোর চাহিদা সোপান তত্ব দেখানো হয়েছে, মানুষ তার চাহিদার এক স্তর পূরণ হওয়া মাত্রই অন্য স্তরের চাহিদা পূরণের তাগিদ অনুভব করে। এই মনস্তত্ব কাজে লাগিয়ে সেই চাহিদা পূরণের প্রেরণা দিয়ে ব্যবস্থাপকগণ কর্মীদেরকে দিয়ে কাজ করিয়ে নেবেন, যা ব্যবস্থাপনার একটা মনস্তাত্বিক কৌশল । মাসলো ব্যক্তির সার্বজনীন মৌলিক অপরিহার্য চাহিদা বা তার. কল্যাণ নিয়ে কথা বলেন নি। তার মন্তত্ব কাজে লাগানোর দিকে নযর দিয়ে তার চাহিদার সোপান আলোচনা করেছেন। কিভাবে এই চাহিদা পূরণ হবে তা এখানে গুরুত্ব পায়নি। অন্য দিকে, শাতিবীর মাসলাহা পিরামিড মানুষের চাহিদা বা প্রয়োজন পূরণের বিস্তৃত ক্ষেত্র সৃষ্টি করেছে। এটি প্রায়োগিক ও মানবিক। মাকাসিদুশ শরী“আহর আলোকে ইসলামী ব্যাংকিং ইসলামী ব্যাংকিং একটি আধুনিক কার্যক্রম । প্রাথমিক যুগে এ ধরনের ব্যাংকিং-এর প্রচলন ছিল না। তবে তখনকার যুগের উপযোগী লেনদেন ও অর্থায়ন ছিলো। ব্যাংকিং ও অর্থায়নের ক্ষেত্রে মাকাসিদুশ শরী'আহ মূলত হিফয আল-মাল-এর অন্তর্ভুক্ত বিষয়। ১৬৯1১585758575 ডাকাতি ও অন্যান্য সীমালজ্ঘনমূলক কাজ থেকে সম্পদের সুরক্ষা ও তর্্বীবধান নিশ্চিত করা এবং ন্যায়নীতি ও সন্তুষ্টির ভিত্তিতে সম্পদ অর্জন ও লেনদেন পরিচালনা নিশ্চিত করা । সম্পদ অর্জনের হালাল পথ ও পদ্ধতিগত সীমানার সুরক্ষাও শরী“আহ্র উদ্দেশ্য । ইসলামী আইনের নির্দিষ্ট অধ্যায়ভিত্তিক যেসব উদ্দেশ্য রয়েছে তাকে বিশেষ উদ্দেশ্য বা মাকাসিদ খাস্সাহ বলা হয়। অর্থাৎ যে বিষয়ের মাকাসিদ নির্ণয় করা হবে সে বিষয়টি ইসলামী আইনের যে অধ্যায়ভুক্ত উক্ত অধ্যায় সংশ্লিষ্ট উদ্দেশ্যসমূহ। ইসলামী ব্যাংকিং ও ইসলামী অর্থনীতি শরী“আতের আর্থিক বিধি-বিধান বিষয়ক অধ্যায়ের অন্তর্গত। ইমামুল মাকাসিদ ইব্ন আশুর-এর মতে আর্থিক বিধিবিধানের পিছনে শরী“আহর উদ্দেশ্য পাঁচটি:২৫ ২৫. ইবনু আশ্র, ট্রিটিজ অন যাকাসিদুশ শরী'আহ, প্রাগুক্ত, পৃ. ৪৬৪ //4.10907079071.00])
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।