ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৪ ইসলামী আইন ও বিচার ৩.. হিফযূল আকল বা বুদ্ধি-বিবেক সংরক্ষণ আল্লাহ মানুষকে বুদ্ধি-বিবেক ও ইচ্ছাশক্তি দিয়ে অন্য সব প্রাণীর ওপর শ্রেষ্ঠতৃ দিয়েছেন। মানুষকে বিবেক-বুদ্ধি অনুযায়ী ফয়সালা করার সামর্থ্য দেয়া হয়েছে। সেই সামর্থ্য কাজে লাগিয়ে তাকে কল্যাণ বৃদ্ধি ও অকল্যাণ দূর করে মাকাসিদুশ শরী“আহ অর্জন করতে হবে । আকল বা বিবেক-বুদ্ধি সঠিকভাবে প্রয়োগ করে মানুষ কল্যাণ লাভ ও অকল্যাণ দূর করার জন্য কাজ করবে। যুক্তিপূর্ণ চিন্তা এবং সত্য উপলব্ধি ছাড়া সাফল্য লাভ সম্ভব নয়। ৪. হিফযুন নাসল বা বংশধারা. সংরক্ষণ মানুষ আল্লাহর খলীফা হিসাবে এ দুনিয়া আবাদ করবে । মানুষের বংশধারা রক্ষার জন্য আল্লাহ তাআলা নারী ও পুরুষ সৃষ্টি করেছেন এবং সুস্থ ও পবিত্র জীবনযাপনের জন্য বৈবাহিক সম্পর্কভিত্তিক পারিবারিক ব্যবস্থা দিয়েছেন। এই প্রক্রিয়ায় তাদেরকে সামাজিক শৃঙ্খলাভিত্তিক সুসভ্য উম্মাহ গঠনের সুযোগ দেয়া হয়েছে। মানুষকে বংশধারা সংরক্ষণে সব অনুমোদিত ব্যবস্থা অবলম্বন করতে হবে। ৫. হিফযুল মাল বা সম্পদের সংরক্ষণ হিফযুল মাল বা সম্পদ সংরক্ষণ মানুষের একটি অপরিহার্য মৌলিক চাহিদা । এ জন্য ন্যায়-নীতি, নিরাপত্তা ও সন্তরষ্টির ভিত্তিতে সম্পদ অর্জন ও লেনদেনের নিরাপদ উপায় ও ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চুরি, ডাকাতি, সন্ত্রাস ও রাহাজানিসহ অধিকার হরণকারী সকল সীমালজ্ঘনমূলক কাজ থেকে সম্পদ রক্ষার নিশ্চয়তা বিধান করতে হবে। ইমাম শাতিবী সম্পদ সংরক্ষণকে রাষ্ট্রের গুরুতৃপূর্ণ কর্তব্য বলেছেন। দারিদ্র্য দূর করা এবং ধনীর সম্পদে বঞ্চিত ও অভাবীর অধিকার নিশ্চিত করাও সম্পদ সংরক্ষণের পযয়িভূক্ত। খ) হাজিয়াত : ূ্‌ হাজিয়াত হলো পরিপূরক কল্যাণ । মানব জীবনে কঠোরতা বা সমস্যা ও অসুবিধা দূর করে স্বাচ্ছন্দ্য আনতে যেসব উপকরণ প্রয়োজন সেগুলি হাজিয়াতের পযয়িভূক্ত। ফলে দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনগুলির বড় অংশই হাজিয়াতমূলক। রাস্তাঘাট, যানবাহন, খেলার মাঠ, পার্ক ইত্যাদি মানুষের জীবন-যাত্রাকে সহজ ও আরামদায়ক করে। এগুলি মানুষকে কষ্ট ও ক্ষতি থেকে রক্ষা করে। হাজিয়াতমূলক চাহিদা পূরণ না হলে জন-জীবন অচল হয় না। তবে এর অভাবে জীবনধারার গতিময়তা ও স্বাচ্ছন্দ্য ব্যাহত হয়। জীবনকে সহজ সুন্দর আরামদায়ক করতে হাজিয়াতের যোগান .ও সংরক্ষণ মাকাসিদ শরী“আহ্র দ্বিতীয় অগ্রাধিকার । গ) তাহসিনিয়াত : তাহসিনিয়াত মানে সুন্দর ও উত্তম। অপরিহার্য ও পরিপূরক কল্যাণ বা হাজিয়াত অর্জনের পর জীবনকে আরো সুন্দর, পরিপাটি ও অধিকতর সৌন্দর্যমপ্তিত ও উত্কর্ষমপ্ডিত //4.10907079071.00)

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।