ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ ইসলামী আইন ও বিচার চার, সংবাদপত্র, বেতার, টেলিভিশন, বই-পুস্তক, চলচ্চিত্র, মুদ্রিত সামগ্রী নানাভাবে নারী ও শিশু পাচারের ওপর জনসচেতনতামূলক অনুষ্ঠান ও বাণী নিয়মিতভাবে প্রচার করতে পারে। পাঁচ, পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের আওতায় গ্রাম, পাড়া. বা মহল্লায় কোন অপরিচিত লোক দেখলে তার সম্পর্কে ভালোভাবে জানা এবং করার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। যেসব সরকারি এবং বেসরকারি সংস্থা প্রতিরোধে কাজ করে তাদের সঠিক তথ্য দেয়া ও সহায়তা করাও কর্তব্য । ছয়, বিয়ের ক্ষেত্রে পাত্রের পরিচয় জানা এবং মেয়ের অভিভাবকের ছেলের সম্পর্কে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং পরিবারের সবাইকে সচেতন করা কর্তব্য । কাজের লোক নিয়োগ করার ক্ষেত্রে ছবি তুলে রাখা এবং প্রাক- পরিচয় যাচাই করে নেয়া আবশ্যক | সাত. বাড়ির শিশুকে নাম, ঠিকানা ও ফোন নাম্বার মুখস্থ করানো এবং অপরিচিত লোকের দেয়া কোন খাবার বা জিনিস যাতে গ্রহণ না করে সে বিষয়ে পরিবার থেকেই শিশুকে সচেতন করতে হবে । আট. স্থানীয় পর্যায়ে মসজিদের ইমামগণও এ ক্ষেত্রে এলাকাবাসীকে সচেতন করতে পারেন। ধলাদেশে মানব পাচারের কারণসমূহ দূরীকরণের লক্ষে আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো অতীব প্রয়োজন। দশ. বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী যেহেতু মুসলিম তাই সচেতনতার সঙ্গে বুদ্ধিবৃত্তিক উপায়ে নাগরিকদের জীবন মানের উন্নয়ন ঘটাতে পবিত্র কুরআন ও হাদীসের আলোকে ব্যবস্থা নেয়া অতিব সঙ্গত। সে লক্ষ্যে মানব পাচার রোধকল্পে জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষায় ইসলামের কঠোর ও সুস্পষ্ট নির্দেশনা গ্রহণ করা প্রয়োজন। এগার. মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে কুরআন ও হাদীসসমৃদ্ধ বক্তৃতা, লেখা, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা যেতে পারে । সে সাথে জনগণকে শরী“আহ আইন পরিপালনে উদ্বুদ্ধ করা অতীব প্রয়োজনীয় । ্ ///.10907079091.00)

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।