ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

মানব পাচার প্রতিরোধে প্রচলিত আইন ও ইসলাম ১৪৫ করতে পারে। ইসলামের পারিবারিক ব্যবস্থা একে অপরের মধ্যে সুদৃঢ় বন্ধন, ম্নেহ- মমতা, শ্রদ্ধা, সম্মান এবং দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে (যো উপরে আলোচিত হয়েছে)। মানব পাচারের বিরুদ্ধে ইসলামের সরাসরি বিধান না থাকলেও মানব পাচারের যে উদ্দেশ্য যেমন, অবৈধ ব্যবসা, জীবননাশ, অঙ্গ-প্রত্যঙ্গের ক্রয়- বিক্রয়, পতিতাবৃত্তি, শিশুশ্রম ইত্যাদি সম্পর্কে ইসলামের রয়েছে সুস্পষ্ট নির্দেশনা ও নীতিমালা, যার প্রয়োগ এবং প্রতিপালনে মানব পাচারের মত অপরাধ দমন হবে। অতএব, বাংলাদেশে প্রচলিত মানব পাচার আইন ও ইসলামের শিক্ষার মধ্যে তুলনা করলে দেখা যায় যে, মানব পাচার ও অপরাধ দমনে ইসলামী আইন, শিক্ষা ও মূল্যবোধের বিকল্প নেই। কেননা ইসলামী মূল্যবোধ মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রাখে । যার মনে আল্লাহ ও আখেরাতের বিন্দুমাত্র ভয় আছে সে কখনও এ ধরনের গহ্িত কাজে জড়িয়ে পড়তে পারে না। খোদাভীতি ও শেষ বিচারের ভয় মানুষকে যেভাবে তাড়িত করতে পারে সেভাবে কোন আইন মানুষকে তাড়িত করতে পারে না। অপরাধের সকল দুয়ার উনুক্ত রেখে শুধু আইন করে অপরাধ রোধ করা যায় না। মানব পাচার রোধে ব্যক্তির মননে ধর্মীয় মূল্যবোধ অভাবনীয় প্রভাব ফেলতে পারে। বিশেষত ইসলামী মূল্যবোধ মানুষকে সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখে। বাংলাদেশে মানব পাচার নির্মূলে সুপারিশমালা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানব পাচারের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। নারী ও শিশু পাচার রোধে বিভিন্ন আস্তঃমন্ত্রণালয় কমিটি গঠন, পুলিশ সদর দপ্তরে মনিটরিং সেল স্থাপন, স্থল ও বিমান বন্দরে বিশেষ তল্লাশি ব্যবস্থা, জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি গঠন এবং উদ্ধারকৃত নারী ও শিশুদের পুনর্বাসনের জন্যও বিশেষ ব্যবস্থা ও কর্মসূচি নেয়া হয়েছে | তবুও এ বিষয়ে নিম্নোক্ত পদক্ষেপসমূহ নেয়া যেতে পারে: এক. মানব পাচার প্রতিরোধে বাংলাদেশে প্রণীত আইনটি সম্পূর্ণভাবে প্রয়োগ করা। দুই. মানুষের মধ্যে পূর্ণ সচেতনতা সৃষ্টির মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব । তবে আইনের চেয়ে সবার মধ্যে জনসচেতনতা সৃষ্টি নারী ও শিশু পাচার রোধে ফলপ্রসূ ভূমিকা পালন করতে পারে। . তিন. সীমান্তবর্তী এলাকায় শিশু ও নারী পাচার প্রতিরোধে ইলেকট্রনিক মিডিয়া, বিশেষ করে কমিউনিটি রেডিও'র মাধ্যমে জনগণ, স্কুল ও কলেজের ছাত্র- ছাত্রীদের দলীয় আলোচনা সভার ফুটেজ তৈরি করে তা প্রচার করা যায় | এ ছাড়াও পথনাটক, ছবি প্রদর্শন, পোস্টার, লিফলেট বিতরণ ও বিলবোর্ড স্থাপন করে ব্যাপক সচেতনতা কার্যক্রম চালানো যায়। //4.10907079071.00)

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।