১৪৪ ইসলামী আইন ও বিচার ইসলামের আইন রাজা-প্রজা, ধনী-দরিদ্র, শক্তিমান-দুর্বল, অভিজাত ও সাধারণ সকলের জন্য সমভাবে প্রযোজ্য । সুতরাং পারিবারিক স্নেহ-মমতা, রাষ্ট্র নির্ধারিত দণ্ড প্রয়োগ এবং সুবিচার প্রাপ্তির নিরাপত্তা বিধান নিশ্চিত করা মানব পাচাররোধক সূচক হিসেবে পরিগণিত হতে পারে। মানব পাচার নিরোধক আইন ও ইসলামী দৃষ্টিকোণের মধ্যে তুলনামূলক আলোচনা ২০১২ সালের ফেব্রুয়ারী মাসে মানব পাচার প্রতিরোধ ও দমন এবং মানব পাচার অপরাধের শিকার ব্যক্তিবর্গের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্লে আইনটি পাশ করা হয়। এটি ২০১২ সালের ৩ নং আইন। এ আইন অনুসারে মানব পাচারকারী ব্যক্তি এ অপরাধের জন্য অনধিক যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যুন ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং অন্যুন ৫০ হাজার টাকা অর্ধদণ্ডে দণ্ডিত হবেন। সংঘবদ্ধ গোষ্ঠী এ অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অন্যন ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং অন্যন ৫ লাখ টাকা অর্ধদণ্ডে দণ্ডিত হবেন। এ কাজে প্ররোচনাদানকারী বা সহযোগী অনধিক ৭ বছর অন্যুন ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং অন্যুন ২০ হাজার টাকা অর্ধদণ্ডে দণ্ডিত হবেন। মানব পাচারের উদ্দেশ্যে কাউকে অপহরণ, গোপন অথবা আটক করে রাখলে অনধিক ১০ বছর অন্যুন ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং অন্যন ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। পতিতাবৃত্তির জন্য কাউকে স্থানান্তর বা আমদানী করলে এ আইন অনুসারে অপরাধী অনধিক ৭ বছর এবং অন্যন ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং অন্যুন ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন । মুখের ভাষা বা অঙ্গভঙ্গি বা অশালীন ভাব-ভঙ্গি করে পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান জানালে তিনি অনধিক ৩ বছর সশ্রম কারাদণ্ড বা অনধিক ২০ হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন । এ আইনের অধীন অপরাধসমূহের দ্রুত বিচারের উদ্দেশ্যে সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ পদমর্যাদার বিচারকের সমন্বয়ে যে কোন জেলায় মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনাল গঠন করবে। ট্রাইবুনাল ১৮০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করবে। ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করা যাবে। সবশেষে মানব পাচার আইনের সপ্তম অধ্যায়ের বিধিতে মানব পাচার প্রতিরোধে তহবিল গঠনের কথা বলা হয়েছে। ইসলাম মানুষকে সৃষ্টির সেরা হিসেবে মর্যাদা দান করেছে। সে সাথে জীবন, সম্পদ ও বাসস্থানের নিরাপত্তা বিধান করেছে। ইসলাম বিভিন্ন দণ্ডবিধি প্রয়োগের মাধ্যমে জীবনহানী, অঙ্গহানী, অশ্রীলতা, ব্যভিচার, পতিতাবৃত্তি ও পতিতাবৃত্তিতে বাধ্য করা এবং শিশুশ্রম ও দাস প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। রাষ্ট্র ইসলামের দৃষ্টাত্তমূলক শাস্তির ব্যবস্থা বা প্রয়োগ করে সকল প্রকার অন্যায়, অবিচার, অশ্রীলতা প্রতিরোধ ///.10707079071.001)
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।