ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ ইসলামী আইন ও বিচার করবে। অতঃপর যে ব্যক্তি না পায়, সে আল্লাহর কাছ থেকে গোনাহ মাফ করানোর জন্যে উপর্যুপুরি দুই মাস সাওম রাখবে । আল্লাহ, মহাজ্ঞানী, প্রজ্ঞাময় 1৯৩ সুতরাং পবিত্র কুরআনের বাণী ও সুন্নাহর বক্তব্য থেকে স্পষ্ট হয়ে ওঠে যে, ডান হাতের অধিকারতুক্তদের সাথে তাদের অভিভাবকদের সম্পর্কটাকে অনেক আগেই জাহেলি যুগের দাসত্ব ও প্রভুত্বের বেড়াজাল থেকে মুক্ত করে বন্ধুসুলভ অভিভাবকত্তের পর্যায়ে উন্নিত করার পথনির্দেশনা দেয়া হয়েছে। ফলে দাস প্রথার মাধ্যমে মানুষ ক্রয়-বিক্রয়ের পথ চিরতরে রুদ্ধ হয়েছে। সমাজে এ শিক্ষা বাস্তবায়িত হলে মানব পাচার প্রতিরোধ সম্ভব। চার. ইসলামের পারিবারিক ব্যবস্থার অন্তর্নিহিত শক্তি ইসলামের দৃষ্টিতে সমাজের মৌলিক ভিত্তি হলো পরিবার । পরিবার ছাড়া মানুষ সত্যিকার অর্থে বাচতে পারেনা । পরিবারে মানুষ আশ্রয় পায়, একে অপরকে শ্রদ্ধা ও স্নেহ করে। পরিবার প্রধান পুরো পরিবারের দায়-দায়িতু গ্রহণ করেন এবং পরিবারের সকলের মধ্যে একটি সুদৃঢ় বন্ধন থাকে । ইসলামের পারিবারিক ব্যবস্থার অন্তর্নিহিত শক্তির কয়েকটি দিক নিম্নরূপ: ক. পরিবার একটি আশ্রয় দুর্গ: ইসলামে পরিবার ব্যবস্থা একটি সুরক্ষিত দুর্গের ন্যায়। পরিবারের সদস্যদের সতর্ক প্রহরায় প্রাচীর বেষ্টিত দুর্গরূপ পরিবারের প্রত্যেক সদস্যকে সর্বপ্রকার অযত্ন, অবহেলা, অযাচিত হস্তক্ষেপ, অনাকাজ্িত অনুপ্রবেশ, নির্যাতন, নিপীড়ন, অভ্যন্তরীণ ও বহিশক্রর আক্রমণ থেকে প্রতিনিয়ত রক্ষা করে চলে। পরিবার ছাড়া জীবনের যাত্রাপথে কোন নিরাপত্তা থাকে না। সামাজিক, মানবিক এবং আর্থিক ক্ষেত্রে মানুষ পরিবারেই সবচেয়ে বেশি সহযোগিতা পেয়ে থাকে । পরিবার ছাড়া একটি শিশু নিরাপদ আশ্রয় পায় না। জীবনের শেষ পর্যায়ে যে মানবিক সেবা ও সহানুভূতি মানুষের দরকার তা পরিবারের বাইরে অন্য কোথাও ততটুকু পাওয়া যায় না। পিতৃ- মাতৃহীন এবং নিঃসস্তানদের নিরাপদ আশ্রয় হচ্ছে পরিবার । অসুস্থ, বিকলাঙ্গরা পরিবারে আশ্রয় পায়। পবিত্র কুরআনের নারীগণকে “মুহসানাত' বলা হয়েছে। “মুহসানাত' শব্দটির শব্দমূল “হিসন' যার শাব্দিক অর্থ দুর্গ ।*ঃ পরিবারেই নারী সর্বাধিক নিরাপত্তা পেয়ে থাকে। ইসলামের শিক্ষা অনুসারে পরিবার নামক দুর্গে মানব সন্তানকে আশ্রয় ও নিরাপত্তা প্রদান করা গেলে মানব পাচার কমে আসবে। খ. দায়িত্ব ও কর্তব্যের সম্পর্ক: ইসলামী সমাজে পরিবার গঠনে স্বামী-স্ত্রীর দায়িত্ব, তাদের পারস্পরিক আচার-আচরণ, সন্তানের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত সুন্দরভাবে বিধৃত হয়েছে। কারো দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ইসলামে ৯ আল-কুরআন, ৪ : ৯২ »৪. ইবনু মানযুর, লিসানুল 'আরব, বৈরূত: দারু সাদির, খ. ১৩, পৃ. ১১৯ ///.10707079091.001)

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।