“মাকাসিদুশ শরী“আহ'-এর আলোকে ব্যাংকিং ১৩ চিন্তাবিদগণ এই কাঠামোটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ইসলামী অর্থনীতি ও ইসলামী ব্যাংকিং-এর নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে চাহিদার এই অগ্রাধিকার স্তর বিন্যাসের বিবেচনাটি গুরুত্ব পেতে শুরু করেছে। ক) জরুরিয্লাত : ইমাম শাতিবীর মতে জরুরিয়াত হলো সেসব অতি আবশ্যকীয় বিষয়, যা ছাড়া মানব কল্যাণের গতিধারা ব্যাহত হয়। জরুরিয়াত পূরণ না হলে জন-জীবনে বিপর্যয় দেখা দেয়। জরুরিয়াত এমন বিষয় যা মানুষের টিকে থাকার জন্য অপরিহার্য ।* জরুরিয়াতের পাঁচ শাখা ইমাম শাতিবী জরুরিয়াত বা অপরিহার্য চাহিদাকে পাচ ভাগ করে তার প্রতিটি প্রয়োজন পুরণ অত্যাবশ্যক কর্তব্য বিবেচনা করেন। সেগুলি হলো : ১. হিফযুদ ছবীন বা বিশ্বাসের সংরক্ষণ, ২. হিফযুন নাফস বা জীবনের সংরক্ষণ, ৩. হিফযুন নাসল বা বংশধারার সংরক্ষণ, ৪. হিফযুল মাল বা সম্পদের সংরক্ষণ এবং ৫. হিফযুল “আকল ৰা বুদ্ধিবৃত্তির সংরক্ষণ । তিনি মনে করেন, সকল নাগরিকের জন্য অত্যাবশ্যকীয় এই পাঁচটি চাহিদা নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকারমূলক দায়িত্ব । রাষ্ট্র এই দায়িত্ব পালন করবে । এতেই শান্তি, সফলতা ও কল্যাণ এবং আখিরাতের মুক্তি নিহিত। ১. হিফযুন নাফ্স বা জীবন সংরক্ষণ ইসলামের দৃষ্টিতে নাফ্স বা জীবন আল্লাহর দেয়া মূল্যবান আমানত। এর সংরক্ষণ, সুস্থতা বিধান এবং জীবনের অধিকার যথাযথভাবে পূরণ করা সকল মানুষের কর্তব্য । জীবনের সুরক্ষা ও বিকাশ সাধন করতে হবে এবং সকল প্রকার ক্ষতি ও বিপর্যয় থেকে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য অন্যায় হস্তক্ষেপ, অবৈধ হত্যাকাণ্ড, আত্মহত্যা, গর্ভপাত ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। ২. হিফযুদ হীন বা স্বীন সংরক্ষণ দ্বীনের অনুসরণ ছাড়া মানবিক প্রশান্তি, সামাজিক শৃঙ্খলা ও সমৃদ্ধি সম্ভব নয়। দ্বীন বিবর্জিত সমাজ মানবিকতা ও নৈতিকতা হারিয়ে ভারসাম্যহীন হয়ে পড়ে । দ্বীন সংরক্ষণের মাধ্যমে মানুষের জীবনকে সহজ করা এবং সরল পথে পরিচালিত করার মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করা শরী“আহ্্র উদ্দেশ্য বা মাকাসিদ। দ্বীন পরিপালন এবং এক্ষেত্রে যাবতীয় সীমালজ্ঘন, অন্যায় ও যুলুম থেকে দ্বীনি জীবনের সুরক্ষা শরী“আহ্র উদ্দেশ্য । ২. আশ-শাতিবী, আল-মুওয়াফাকাত, প্রাগুক্ত, খ. ২, পৃ. ১১ ///.10907079071.001)
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।