১৩৮ ইসলামী আইন ও বিচার ক) ২10০৪ 20 ৭ ৯ আল্লাহ কারও ওপর এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না, যা তার সাধ্যাতীত।৯১ কুরআনের আয়াত এবং রাসূলুল্লাহ স.-এর হাদীসের শিক্ষা প্রয়োগে মানব পাচার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে । খ. দাস প্রথার প্রতি নিরোৎসাহিত করণ : ইসলাম পরিকল্পিত উপায়ে দাস প্রথার প্রতি নিরোৎসাহিত করেছে, যাতে তা ক্রমান্বয়ে অবলুপ্ত হয়। প্রাথমিক পর্যায়ে দাসদের প্রতি জ্্রজনোচিত ও সুবিচারভিত্তিক ব্যবহারের শিক্ষা দিয়েছে। দাসদের মনস্তাত্তিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা এবং তাদের মধ্যে মানবীয় মর্ধাদা ও শ্রেষ্ঠত্বের অনুভূতি সৃষ্টির জন্যে এই শিক্ষাই ছিল সর্বোৎকৃষ্ট বিধান। কেননা মানুষ একবার যখন মানবীয় মর্যাদা ও ্েষ্ঠতব সম্পর্কে জ্ঞান লাভ করে তখন তারা এর দাবি ও দায়দায়িত্ব সম্বন্ধে আর ভীত হয় না। দাসদের সাথে সম্যবহার এবং তাদের মানবীয় মর্যাদা ও সম্মান পুনরুদ্ধার পর্যায়ে মুসলিম জাতির ইতিহাস চরম বিস্ময়কর ও প্রশংসনীয় দৃষ্টান্তে ভরপুর । মদীনায় আগমনের পর বিশ্বনবী স. মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ব স্থাপন করেন তাতে করে তিনি আরব প্রভুদেরকে আযাদকৃত দাসদের ভাই বানিয়ে দেন। বিলাল ইবনে রাবাহকে ইবনু আবী রুওয়াইহার, যায়িদকে [যিনি স্বয়ং বিশ্বনবী স.-এর আযাদকৃত দাস ছিলেন] হামজার এবং খারিজা ইবনু যায়দ রহ. কে আবু বকরের ভাই বানিয়ে দেন। ভ্রাতৃত্বের এই সম্পর্ক রক্ত সম্পর্কের চেয়ে কোন অংশেই কম ছিল নাঁ। কেননা যাদেরকে একে অন্যের ভাই বানিয়ে দেয়া হলো তাদেরকে একে অন্যের উত্তরাধিকার বলেও গণ্য করা হলো । ইসলাম দাসদেরকে সেনাবাহিনীর নেতৃত্ব এবং জাতীয় অধিনায়কত্বের পদও প্রদান করেছে। বিশ্বনবী স. যখন আনসার ও মুহাজিরদের নিয়ে একটি সেনাবাহিনী গঠন করেন তখন তার সিপাহসালার (00100817061 1 0060 নিয়োগ করেন তাঁরই দাস যায়িদ রা.-কে। যায়িদের ইস্তিকালের পর তিনি এই দায়িত্বভার তারই পুত্র উসামা রা.-এর হস্তে অর্পণ করেন। অথচ এই সেনাবাহিনীতে আবু বকর রা. এবং উমর রা.-এর ন্যায় মহাসম্মানীয় ও সর্বজনমান্য আরব নেতৃবৃন্দও বর্তমান ছিলেন- ধারা তাঁর জীবদ্দশায় সুবিশ্বস্ত পরামর্শদাতা ছিলেন এবং তাঁর ওফাতের পর তাঁরই স্থলাভিষিক্ত হন। এরূপে বিশ্বনবী স. দাসদেরকে শুধু স্বাধীন মানুষের মর্ধাদাই প্রদান করেননি, বরং স্বাধীন সৈন্যদের সুউচ্চ নেতৃত্বের পদও অলংকৃত করার সুযোগ দিয়েছেন। উমর রা. যখন তার স্থলাভিষিক্ত খলীফা পদে লোক নির্বাচিত করার প্রয়োজন অনুভব করেন, তখন বলেন: আবৃ হুযাইফা রহ.-এর মাওলা (আযাদকৃত ৯ আল-কুরআন, ২: ২৮৬ //4.10907079071.00])
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।