মানব পাচার প্রতিরোধে প্রচলিত আইন ও ইসলাম ১৩৭ শিশুরাই হলো দুনিয়ার সৌন্দর্য । এ মর্মে আল্লাহ তা“আলা ঘোষণা করেছেন : 38 ০0 4১০03 0৩৯ ধনসম্পদ ও সম্তানসম্ততি বা শিশুরা দুনিয়ার জীবনের সৌন্দর্য ৮৮ নারীদের মতো শিশুশ্রমিকদের তুলনামূলকভাবে অনেক কম মজুরি দিয়ে কাজ করানো যায়। এ কারণেই নিয়োগকারীরা শিশুদের কাজে লাগায় এবং বেশি করে খাটায়, যা শিশুদের দেহ-মনের জন্য অত্যন্ত ক্ষতিকর । এ প্রসঙ্গে রাসূলল্লাহ স. সাবধানবাণী উচ্চারণ করেছেন : 1১৮০4321578 তোমরা সহজ পন্থা অবলম্বন করো, কঠোরতা আরোপ করো না।”* ধর্মীয় শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত পরিবেশ না পেলে শিশুর যথার্থ বিকাশ সাধিত হয় না। রাসূলুল্লাহ স. অবহেলিত শিশুদের অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ও বিনোদনের যথেষ্ট সুযোগ-সুবিধা দিয়ে ধর্মে-কর্মে যথার্থ মানুষ হিসেবে গঠন করেছিলেন। তিনি শিশুদের প্রাণ দিয়ে ভালোবাসতেন। যে কোনো শিশুকে তিনি নিজের সন্তানের মতো আদর করতেন । তাই শিশুদের শারীরিক নির্যাতন না করে তাদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে শিক্ষাদান করা অত্যাবশ্যক । রাসূলুল্লাহ স.-এর বাণীতে শিশুর সুন্দর নাম, সুখাদ্য, সুচিকিৎসা ইত্যাদির বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এক্ষেত্রে সুন্দর নাম তার মর্যাদার প্রতীক, ন্নেহ তার সম্মানের প্রতীক এবং সুখাদ্য তার সুস্বাস্থ্যের প্রতীক । সুতরাং একটি শিশুর বেড়ে ওঠা ও বিকশিত হওয়ার এসব উপাদানকে শিশুর অধিকার হিসেবে নিশ্চিত করা অপরিহার্য । রাসূলুল্লাহ স. বলেন, হন (4৮05 এ এ 55 4 ৪210 08 0% 0৮ যে ব্যক্তি সন্তান ও তার মায়ের মাঝে বিচ্ছেদ ঘটাবে, কিয়ামতের দিন আল্লাহ তা*আলা তার ও তার ঘনিষ্ঠ জনদের মাঝে বিচ্ছেদ ঘটাবেন।৯০ ইসলামের বিধান অনুযায়ী, প্রত্যেক শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিশুশ্রম নিষিদ্ধ। ইসলামের শ্রমনীতিমালা অনুসারে কাউকে তার সামর্থের বাইরে দায়িতু প্রদান করা সমীচীন নয় । এ মর্মে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ৮” আল-কুরআন, ১৮ : ৪৬ ৮* আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইবন ইসমাঈল আল-বুখারী, আস-সহীহ, অধ্যায় : আল-আদব, পরিচ্ছেদ : কাওলি আল-নাবী ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, প্রাণুক্ত, হাদীস নং ৫৬৭৩, পৃ. ১৮৭৭ ৯”. আবূ ঈসা মুহাম্মদ ইবন ঈসা আত-তিরমিষী, আস-সুনান, অধ্যায় : আস-সির আন রাসূলিল্লাহ, পরিচ্ছেদ : কারাহিয়্যাহ আল-তাফরীক আন আল-সাবী, প্রাশুক্ত, হাদীস নং ১৫৬৬, পৃ. ৬০৭; হাদীসটির সনদ হাসান; মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী, সহীহ ওয়া যঈফ সুনানৃত তিরমিযী, হাদীস নং-১৫৬৬; ///.10907079091.001)
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।