ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১২ ইসলামী আইন ও বিচার উদ্দীন আল-কারাফী রাসূলুল্লাহ সা.-এর সুন্াহকে উদ্দেশ্য ও লক্ষ্যের আলোকে শ্রেণিবদ্ধ করার কথা বলেন।২০ চৌদ্দ শতকে শামসুদ্দীন ইবনুল কাইয়িম (১২৯২-১৩৫০ খ্রি.) আর্থিক কারবারে ন্যায়সঙ্গত মূল্য, যুক্তিসম্মত ক্ষতিপূরণ, উপযুক্ত মজুরি ও সঙ্গত মুনাফা বিষয়ে আলোচনা করেন। তিনি একচেটিয়া কারবার বা দুর্বল বাজার ব্যবস্থাপনার প্রতিকারের জন্য প্রয়োজনীয় কর্ম-কৌশল নিয়ে কাজ করেন। এই লক্ষ্যে এবং বাজার দর নিয়ন্ত্রণে তিনি তদারককারী প্রতিষ্ঠান “হিসবাহ' প্রচলনের প্রস্তাব করেন। তার মতে, শরী“আহ্‌র উদ্দেশ্য হলো মানুষের জ্ঞানগত উত্কর্ষ সাধন। সার্বিক ন্যায়বিচার, দয়া, সমৃদ্ধি ও জ্ঞানের মধ্যেই কল্যাণ নিহিত। কোনো সমাজে ন্যায়বিচারের পরিবর্তে যুলুম, দয়ার পরিবর্তে কঠোরতা, কল্যাণের পরিবর্তে কার্পণ্য আর জ্ঞানের স্থলে মূর্খতা প্রবল হলে শরী'আহ্র উদ্দেশ্য ব্যাহত হয়। তিনি শরী“আহ্‌র উদ্দেশ্যের আলোকে আর্থিকক্ষেত্রে সুবিচার (আদল) এবং জনস্বার্থ মোসলাহা আল আম্মাহ) সুরক্ষা করার কথা বলেন। তিনি বলেন, সুবিচার ও জনন্বার্থ বিরোধী সব কিছু থেকে মানুষকে মুক্ত করতে হবে। ২১ ূ চৌদ্দ শতকের অপর চিন্তানায়ক আবু ইসহাক আশ-শাতিবী মাকাসিদুশ শরী“আহর ব্যাখ্যায় জুয়াইনী ও গাযালীর স্তর বিন্যাস সমর্থন করেন। তবে তিনি মাকাসিদ হাসিলের পদ্ধতি ও কর্ম-কৌশল নিয়ে আরো বিস্তারিত আলোচনা করেন। ইমাম শাতিবী পূর্বোক্ত পাঁচটি প্রয়োজনকে তিন স্তরে পুনর্বিন্যাস করেন। সেগুলি হলো ১. জরুরিয়াত, ২. হাজিয়াত ও ৩. তাহসিনিয়াত।২২ পরবর্তী যুগে ইজতেহাদের ধারা দুর্বল হয়ে পড়ে এবং আঠারো শতকের শেষ নাগাদ এক্ষেত্রে কার্যত বন্ধ্যাত্ব নেমে আসে । এরপর বিশ শতকে এসে এক্ষেত্রে নব জাগরণের সূচনা হয়। এ শতকের শুরু থেকেই ক-জন মনীষী এ বিষয়ে কাজ করেন। তাদের মধ্যে মুহাম্মদ আল তাহির ইবনে আশূর, রশিদ রিদা (১৮৬৫-১৯৩৫ খ্রি.), মুহাম্মদ আল-গাযালী (১৯১৭-১৯৯৬ খ্রি.), ড. ইউসুফ আল-কারযাভী (জ. ১৯২৬ খি.) ত্বাহা আল-“আওয়ানী (জ. ১৯২৬ ধরি.) ও তাহা জাবির আল-“আলওয়ানী (জ. ১৯৩৫ খি.) বিশেষ গুরুতৃপূর্ণ। শাতিবীর মাসলাহা পিরামিড মাকাসিদুশ শরী'আহর আলোকে মানুষের চাহিদা বাঁ প্রয়োজনীয়তা মূল্যায়নে শাতিবীর স্তর বিন্যাস “মাসলাহা পিরামিড' নামে অধিক পরিচিত হয়েছে। আধুনিক ২ আল-ইয্য বিন আব্দুস সালাম, কাওয়াঈদুল আহকাম ফা মাসালিহিল আনাম, খ. ১, পৃ. ৭, ৯, ১৬৭, ১৭৫ ও খ. ২, ক ৬৬, ১২২৯, ১৯২৯, ১৬০; কারাফী, আল-বুদ্রক, ঘ. ১, পৃ ১৯৯৮ ২. তীর প্রণীত শিফাউল 'আলীল, মিফতাহ দারিস সা'আদাহ, ইগাছাত়ুল লাহফান, ই'লায়ুল মুয়াকীরীন খস্থের বিভিরর স্থানে তিনি এ ধারণার উল্লেখ করেছেন। * ২২ আশ-শাতিবী, আল-মুওয়াফাকাত কা উসৃলিশ শরী আহ, প্রাগুক্ত, খ. ২, পৃ. ৮- ///.109070790751.001)

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।