মানব পাচার প্রতিরোধে প্রচলিত আইন ও ইসলাম ১২১ সম্পত্তি আটক ও ক্ষতিপূরণ: বিচার চলার সময় অপরাধীর সম্পত্তি আটকের আদেশ দিতে পারবে ট্রাইব্যুনাল। এ আইনে কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হলে ট্রাইব্যুনাল তার দেশে-বিদেশে অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে । এ বাজেয়াণ্ড সম্পত্তি মানব পাচার প্রতিরোধ তহবিলে জমা হবে। এ ছাড়া কোনো অপরাধী দোষী সাব্যস্ত হলে ট্রাইব্যুনাল তদন্ত করে জরিমানার অতিরিক্ত হিসেবে পাচারের শিকার ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও অপরাধীকে আদেশ দিতে পারবে ।২৯ পাচারকারীর শাস্তি: মানব পাচারে জড়িত থাকার বিভিন্ন পর্যায় তথা পাচার, সংঘবদ্ধ পাচার, প্ররোচনা, ফড়যন্ত্র, জবরদস্তিমূলক বা দাসতৃমূলক শ্রমে বাধ্য করা, পতিতাবৃত্তিতে বা যৌন শোষণের উদ্দশ্যে ইত্যাদি বিবেচনায় শাস্তিরও বহুমাত্রিকতা আইনে বর্ণিত হয়েছে। সবেচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং বিভিন্ন পরিমাণে অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে এ ছাড়া আইনের অধীন অপরাধগুলো আমলযোগ্য, অ-আপসযোগ্য এবং অ-জামিনযোগ্য। সরকারের করণীয়: সরকার পাচারের শিকার ব্যক্তিদের চিহিত ও উদ্ধার করে এ আইনের অধীনে কাজ করবে । সরকার এ জন্য বেসরকারি সংস্থার সহায়তাও নেবে। কেউ বিদেশে পাচার হলে সরকার বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাকে ফেরত আনার উদ্যোগ নেবে। উদ্ধার হওয়া ব্যক্তি সরকার, পুলিশ বা বিশেষ তদন্ত ইউনিটের কাছ থেকে অপরাধীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা এবং মামলার সর্বশেষ অবস্থার ব্যাপারে মাসে অন্তত একবার অবগত হওয়ার অধিকারী হবে। আশ্রয়কেন্্র ও পুনর্বাসনকেন্দ্র প্রতিষ্ঠা: পাচারের শিকার ব্যক্তিদের শারীরিক ও মানসিক সেবা, পুনর্বাসন এবং পরিবারের সঙ্গে পুনর্মিলনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার সারা দেশে পর্যাপ্তসংখ্যক অশ্রয়কেন্দ্র বা পুনর্বাসনকেন্দ্র প্রতিষ্ঠা করবে। এ ধরনের কেন্দ্র প্রতিষ্ঠা করতে ইচ্ছুক ব্যক্তিরা সরকারের লাইসেন্স নিয়ে আশ্রয়কেন্দ্র বা পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করতে পারবেন ।* প্রতিরোধ তহবিল: এ আইনের লক্ষ্য পূরণে বিধিবদ্ধ পদ্ধতিতে ব্যবহারের জন্য মানব পাচার প্রতিরোধ তহবিলও গঠন করা হবে ।০ ২» মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ২৭ (১,৩) ও". মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ৬-৯ *» আনব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ৩৫ (১-২) ০২. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ৪২ (১) ///.10907079071.001)
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।