ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১২০ ইসলামী আইন ও বিচার আইনে অভিযুক্ত হলে মামলা দায়েরের জন্য সরকারের অনুমতি সংগ্রহ করা হোক বা না হোক ট্রাইব্যুনাল ওই অপরাধ আমলে নিতে পারবে । বিচার সম্পন্নের সময়সীমা: এ আইনের আওতায় বিশেষ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের ১৮০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করবে ।২০ ন্যায়বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল এ আইনের অধীনে কোনো অপরাধের বিচার কাজ কেবল মামলার সংশ্লিষ্ট পক্ষ এবং তাদের নিযুক্ত আইনজীবী বা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠানের আদেশ দিতে পারবে। ট্রাইব্যুনাল প্রয়োজনে দোভাষীও নিয়োগ দিতে পারবে ।২৪ যৌথ আইনি সহায়তা ও বিদেশে পরোয়ানা: মানব পাচারের সঙ্গে যদি অন্য কোনো দেশের সংশ্লিষ্টতা থাকে বা ওই দেশে কোনো সাক্ষী, অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ, বিবাদী বা অপরাধে সহায়তাকারী ব্যক্তি থাকে, তবে সেই দেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করা যাবে ।২৫ তবে চুক্তি সই না হওয়া পর্যস্ত এমন যৌথ আইনি সহায়তা আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে । এ ছাড়া বিদেশে বসবাসরত কোনো বিবাদীর বিরুদ্ধে এ আইনের অধীনে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এ অধ্যায়ে উল্লিখিত বিধানের অতিরিক্ত হিসেবে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৯৩ক, ৯৩থ এবং ৯৩গ ধারায় প্রক্রিয়া যতটুকু প্রয়োগযোগ্য ততটুকু প্রয়োগ হবে। পতিতাবৃতির শাস্তি: কোনো ব্যক্তি কাউকে জোরজবরদস্তি করে বা লোভ দেখিয়ে পতিতাবৃত্তি অথবা অন্য কোনো প্রকারের যৌন শোষণের কাজে নিয়োগ করার উদ্দেশ্যে দেশের অভ্যন্তরে আনলে অথবা দেশের এক স্থান থেকে অন্য স্থানে পাঠালে তার অনধিক ৭ বছর এবং অন্যুন ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং অন্যুন ৫০ হাজার টাকা অর্থদণ্ড হবে।৯ এ ছাড়া কেউ পতিতালয় স্থাপন বা পরিচালনা করলে অনধিক ৫ বছর এবং অন্যুন ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং অন্যুন ২০ হাজার টকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন ।২; বেশ্যাবৃত্তির আহ্বানও দণ্ডনীয়: কোনো ব্যক্তি রাস্তায় বা জনসাধারণের ব্যবহার্য স্থানে, ঘরের ভেতরে বা বাইরে কাউকে বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে কথা, অঙ্গভঙ্গি বা অশালীন ভাবভঙ্গি দেখিয়ে আহ্বান করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক ৩ বছর সশ্রম কারাদণ্ডে অথবা অনধিক ২০ হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন ।২৮ ২০ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ২৪ (১) ২৪. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ২৫,২৬ ২৫. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ৪১৫১) ২৬ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ১১ ২৭ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ১২ (১) ২৮. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ১৩ ///.1090709071.00)

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।