মানব পাচার প্রতিরোধে প্রচলিত আইন ও ইসলাম ১১৯ হয়েছে ।* এছাড়া এ অপরাধে প্ররোচনা দিলে অনধিক ৭ বছর এবং অন্যুন ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং অন্যুন ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।** নিরাপত্তা ও সুরক্ষা : আইন অনুযায়ী পাচার বা অপরাধের শিকার ব্যক্তি উদ্ধার হওয়ার পর তাকে নিজের পরিবারে ফেরত পাঠানো না হলে বা তা সম্ভব না হলে প্রতিষ্ঠিত বা সরকার অনুমোদিত আশ্রয়কেন্দ্র/পুনর্বাসনকেন্দ্রে পাঠাতে হবে। তবে পাচারের শিকার ব্যক্তি আশ্রয়কেন্দ্রে বেশি দিন অবস্থান করতে পারবেন না। তারা চিকিৎসা, আইনি ও মানসিক পরামর্শ সেবা পাবেন 1১ পাচারের শিকার ব্যক্তি নিজে বা সাক্ষী যেন এ আইন বা অন্য আইনের অধীনে শাস্তি না পান, তা নিশ্চিত করতে হবে। সাক্ষীকে হুমকি দিলে অনধিক ৭ বছর, অন্যুন ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা হবে ।*” পাচার হওয়া ব্যক্তি বা তার পরিবারের কারও নাম- পরিচয় বা ছবি প্রচার করা যাবে না। লঙ্ঘনকারী ব্যক্তি ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ১ লক্ষ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।৯১ এ ছাড়া পাচারের শিকার ব্যক্তি বা সাক্ষী শিশু হলে "শিশুর সর্বোত্তম কল্যাণ' নীতি প্রয়োগ করতে হবে ।২০ বিশেষ ট্রাইব্যুনাল : অপরাধের দ্রুত বিচারের জন্য সরকার দায়রা জজ পদমর্যাদার করতে পারবে। ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা না করা পর্যন্ত সরকার প্রত্যেক জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যনালকে সেই জেলার মানব পাচার দমন ট্রাইব্যুনাল হিসেবে আখ্যায়িত করতে পারবে। ট্রাইব্যুনালের অধীনে দায়রা আদালতের সব ক্ষমতা থাকবে । বিশেষ করে ট্রাইব্যুনাল “ন্যায় বিচারের স্থার্থে' কোনো সুরক্ষামূলক আদেশসহ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাঁদের অধীনে বা ব্যবস্থাপনায় থাকা দলিল বা কাগজপত্র উত্থাপন করার নির্দেশ দিতে পারবে ।৯১ ট্রাইব্যুনাল কোনো অভিযুক্তকে জামিন দেওয়ার সময় ওই আদেশের সঙ্গে তার নির্দিষ্ট করে দেওয়া দিনে জামিন পাওয়া ব্যক্তিকে পুলিশ বা ট্রাইব্যুনালের কাছে হাজিরা দেওয়ার নির্দেশনা দিতে পারবে । অপরাধের আইনি প্রকৃতি: এ আইনের আওতায় অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য এবং অ-আপসযোগ্য হবে ।২২ কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী এ ১৫. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ৭ ১ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ৮ (১) ১. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ৩৬ (১-২) ৯ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ১৪ ১৯. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ৩৭ (২) ২০. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ৩৮ (১) ২. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ২২ (১) ২. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ১৬ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।