“মাকাসিদুশ শরী“আহ'-এর আলোকে ব্যাংকিং .১১ রাসূলুল্লাহ স. এবং তার সাহাবী ও তাবিয়ীগণের কার্যক্রমে মাকাসিদুশ শরী“আহর' বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রাথমিক যুগের আলিমগণ মাকাসিদুশ শরী“আহর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন৷ হিকমত বা প্রজ্ঞা, ইল্লুত বা কার্যকারণ, মাসালিহ বা কল্যাণ, মাফাসিদ বা অকল্যাণ বিষয়ে তখনকার বিভিন্ন গ্রন্থে কিয়াস, ইসতিহসান, মাসলাহা ইত্যাদি পরিভাষায় ব্যবহার করা হয়েছে। ইসলামী শরী“আহ্র বিধিবিধানের উদ্দেশ্য বুঝাতে “মাকাসিদ' শব্দটি প্রথম ব্যবহার করেন তাবিয়ী যুগের চিন্তাবিদ আল-হাকিম আত-তিরমিযী (মূ. ২৯৬ হি./৯০৮খি.)। দশম শতকের আবু যায়েদ আল-বালবী (মৃ. ৯৩৩ ধরি.) মুয়ামালাহ্ বা আচরণ বিষয়ে শরী'আহ্র উদ্দেশ্য (1879510 ০৫ 1)0211065) আলোচনা করেন। তার সমসাময়িক ইবনে বাবাউয়্যাহ আল-কুম্মী (মৃ. ৯৯১ খ্রি.) শর'য়ী বিধানের হেতুবাদ বা মাকাসিদ নিয়ে আলোচনা করেন। একই সময়ে মুহাম্মদ ইবনু ইউসূফ আল- আমিরী আল-ফাইলাছুফ (মৃ. ৯৯১ খ্রি.) শরয়ী বিধানের উদ্দেশ্যের স্তরবিন্যাসের উদ্যোগ নেন।১৮ মাকাসিদ বিষয়ক আলোচনা কাঠামোগতভাবে দশম শতক পর্যস্ত ছিলো প্রাথমিক পর্যায়ে। পরবর্তী তিনশো বছরে বিষয়টি কাঠামোগত রূপ পায়। চৌদ্দ শতক নাগাদ এ বিষয়ে পূর্ণাঙ্গ উসূল বা নীতিশান্ত্র তৈরি হয়। এই সময়ে বেশ ক-জন মনীবী মাকাসিদের তাত্বিক ভিত্তি ও কাঠামো নির্মাণে অবদান রাখেন : | একাদশ শতকের মনীষী আল-জুয়াইনী মাকাসিদের আলোকে মানুষের চাহিদাকে পাচ স্তরে বিন্যাস করেন। সেগুলি হলো : ১. অপরিহার্য প্রয়োজন, ২. সাধারণ প্রয়োজন, ৩. নৈতিক আচরণ, ৪. সাধারণ অনুমোদন এবং ৫. এমন প্রয়োজন যা নির্দিষ্টভাবে বিন্যাস করা যায় না। জুয়াইনীর মতে, ঈমান, জীবন, বৃদ্ধিবৃত্তি, বংশধারা ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা শরী“আহ্র উদ্দেশ্য বা মাকাসিদ। তীর স্তর বিন্যাস প্রয়োজনীয়তা স্তর তত্ব (16019 ০1 19615 01 1706506531095) নামে পরিচিত। এই বিন্যাসের আলোকে তার ছাত্র ইমাম গাযালী শরী'আহ্র উদ্দেশ্যকে পচ স্তরে বিন্যস্ত করেন। গাযালী তার স্তর বিন্যাসে বিশ্বাস, জীবন, বিবেক, বংশধারা ও সম্পদ সুরক্ষার কথা বলেন।১* তেরো শতকের চিন্তাবিদ আল-ইয্য বিন আবদুস সালাম (১১৮১-১২৬২ খ্রি.) মাকাসিদুশ শরী“আহর তাত্বিক বিশ্লেষণে নতুন মাত্রা যোগ করেন। তার ছাত্র শিহাব ৯" আহমদ আর-রায়সূনী, লাজরিয়্যাতুল মাকাসিদ ইনদাল ইমাম আশ-শাতিবী, ওয়াশিংটন : আইআইআইটি, ৪র্থ সংঙ্করণ ১৯৯৫খি., পৃ. ৪০-৪৭ ৯ আল-জুয়াইনী, আল-বুরহান,”খ. ২, পৃ. ৯২৩ গাযালী, আল-সুস্তাসফা, পৃ. ২৫১ //4.109070790791.00)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।