ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ ইসলামী আইন ও বিচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং অপরাধের বিচার, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন, ট্রাইব্যুনালের ক্ষমতা, ট্রাইব্যুনালের অধিকতর তদন্ত সংক্রান্ত ক্ষমতা, বিচারকার্য সম্পন্নের সময়সীমা, রুদ্ধ-কক্ষ বিচার, দোভাষী নিয়োগ, সম্পত্তি আটক, অবরুদ্ধকরণ ও বাজেয়াপ্তকরণ এবং অতিরাষ্ট্রিক নিষেধাজ্ঞা, ট্রাইব্যুনাল কর্তৃক ক্ষতিপূরণ প্রদানের আদেশ, বিদেশী দলিল, লিখিত তথ্য প্রমাণাদি বা উপাদানের গ্রহণযোগ্যতা, ইলেকট্রনিক তথ্য প্রমাণের গ্রহণযোগ্যতা, আপিল, মানব পাচারের শিকার ব্যক্তিবর্গ এবং সাক্ষীদেরকে সহায়তা এবং তাদের সুরক্ষা ও পুনর্বাসন, মানব পাচারের শিকার ব্যক্তিবর্গকে বা ভিকটিমদের চিহিনতকরণ এবং উদ্ধার, ভিকটিম বা মানব পাচারের শিকার ব্যক্তিবর্গের প্রত্যাবাসন, ভিকটিম বা মানব পাচারের শিকার ব্যক্তিবর্গ এবং জনসাধারণকে সাধারণভাবে তথ্য সরবরাহ, আশ্রয় কেন্দ্র এবং পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা, নিরাপত্তা বিধান, পুনর্বাসন এবং সামাজিক একাঙ্গীভূতকরণ, ফৌজদারী বিচারের ক্ষেত্রে ভিকটিম বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং সাক্ষীর সুরক্ষা বিধান, শিশু ভিকটিম এবং শিশু সাক্ষীর অধিকার রক্ষা, ক্ষতিপূরণ আদায়ে দেওয়ানী মামলা রুজু করিবার অধিকার, মানব পাচারের শিকার ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান, মানব পাচার দমন ও প্রতিরোধে যৌথ বা পারস্পরিক আইনি সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ তহবিল, জাতীয় মানব পাচার দমন সংস্থা, কোম্পানী বা ফার্ম কর্তৃক অপরাধ সংঘটন, সমতার নীতির প্রয়োগ এবং ক্ষমতার অপব্যবহার রোধে বিধান এবং বিধি প্রণয়নের ক্ষমতা ইত্যাদি আলোচনা পরিধিভুক্ত হয়েছে। নিম্নে আইনটির উপর একটি সারনির্ধাস তুলে ধরা হলো: আইনের উদ্দেশ্য: মানব পাচার প্রতিরোধ ও দমন এবং মানব পাচার অপরাধের শিকার ব্যক্তিবর্গের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্লে “মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২'-নামে আইন প্রণয়ন করেছে । আইন প্রণয়নের উদ্দেশ্যে বলা হয়েছে, যেহেতু মানব পাচার প্রতিরোধ ও দমন এবং মানব পাচার অপরাধের শিকার ব্যক্তিবর্গের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিধান করা আবশ্যক; এবং যেহেতু মানব পাচার সংক্রান্ত সংঘবদ্ধভাবে সংঘটিত আন্ত£দেশীয় অপরাধসমূহ প্রতিরোধ ও দমনকল্লে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ বিধান করা সমীচীন ও প্রয়োজনীয় ।* এ আইনে অপরাধ সংঘটনকারী কোন ব্যক্তি অনধিক যাবজ্জীবন কারাদণ্ডে এবং অন্যুন ৫ বছর সশ্রম কারাদণ্ডে এবং অন্যুন ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।১ সংঘবন্ধ মানব পাচারের জন্য যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৭ বছরের. সশ্রম কারাদণ্ড এবং অন্যুন ৫ লক্ষ টাকা জরিমানার বিধান রাখা ১০. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ভূমিকা দ্রষ্টব্য । ৯. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ৬ €২) ///.10707079071.001)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।