মানব পাচার প্রতিরোধে প্রচলিত আইন ও ইসলাম ১১৭ দাবি- বাংলাদেশ থেকে প্রতি বছর ১০-১৫ হাজার মানুষ পাচার হচ্ছে।৯ রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) পরিসংখ্যানে দেখা যায়, ২০১৪ সালে পাচারের সময় বাংলাদেশীদের মধ্যে ৫৪০ জন গভীর সমুদ্ধ পথে মারা যায় এবং নিখোজ রয়েছেন অনেকেই ।১০ বাংলাদেশে মানব পাচার নিরোধমূলক আইন বাংলাদেশে নারী ও শিশু পাচার নিরোধমূলক পরিপূর্ণ ও সরাসরি কোনো আইন ছিল না। তবে ২০০০ সনের ১৪ ফেব্রুয়ারি সর্বপ্রথম নারী ও শিশু নির্যাতনমূলক অপরাধসমূহ কঠোরভাবে দমনের উদ্দেশ্যে প্রণীত “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০'-এর কয়েকটি ধারায় নারী ও শিশু পাচারের শাস্তি বর্ণিত হয়েছে। এ আইনের পঞ্চম ধারায় নারী,১ ও ষষ্ঠ ধারায় শিশু পাচারের শাস্তি বর্ণিত হয়েছে। ফলে এতো দিন নারী ও শিশু পাচার অপরাধের বিচার উক্ত আইনের দু'টি ধারার মাধ্যমে সমাধান করা হতো যা অপর্যপ্ত। ২০০৩-এ এই আইনের কিছুটা সংশোধনী দেয়া হয়। এই আইনে বিভিন্ন ধরনের নারী নির্যাতনের মধ্যে পাচারকে বেশ গুরুত্বের সাথে বিবেচনা করা হয় এবং পাচারকার্ষে নিয়োজিতদের শাস্তি দেয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার “মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২” শিরোনামে এ বিষয়ক চূড়ান্ত আইন প্রণয়ন করেন। আইনটিতে চারটি অধ্যায় ও কয়েকটি ধারা বর্ণিত হয়েছে। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন, সংজ্ঞা, মানব পাচার, আইনের প্রাধান্য এবং ফৌজদারী কার্যবিধি প্রযোজ্যতা, অতিরাষ্ট্রিক প্রয়োগ, মানব পাচার ও এতদসংশ্রিষ্ট অপরাধসমূহ এবং দণ্ড, মানব পাচার নিষিদ্ধকরণ ও দণ্ড, সংঘবদ্ধ মানব পাচার অপরাধের দণ্ড, অপরাধ সংঘটনে প্ররোচনা, ষড়যন্ত্র বা প্রচেষ্টা চালানোর দণ্ড জবরদস্তি বা দাসতৃমুলক শ্রম বা সেবা প্রদান করতে বাধ্য করার দণ্ড, মানব পাচার অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অপহরণ, চুরি এবং আটক করার দণ্ড, পতিতাবৃত্তি বা অন্য কোনো প্রকারের যৌন শোষণ বা নিপীড়নের জন্য আমদানী বা স্থানান্তরের দণ্ড, পতিতালয় পরিচালনা বা কোন স্থানকে পতিতালয় হিসাবে ব্যবহারের অনুমতি প্রদানের দণ্ড, পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান জানানোর দণ্ড, ভিকটিম বা মামলার সাক্ষীকে হুমকি প্রদানের দণ্ড, মিথ্যা মামলা বা যিথ্যা অভিযোগ দায়েরের দণ্ড, অপরাধের আমলযোগ্যতা, আপোষযোগ্যতা ও জামিনযোগ্যতা, অভিযোগ দায়ের এবং তদন্ত, অপরাধ সংঘটনের ক্ষেত্রে আইনগত অনুমান ও তদন্ত, প্রতিরোধমূলক তল্লাশী এবং আটক, মানব পাচার ৯» দৈনিক প্রথম আলো, ১৬ মে, ২০১৫ ১৮ দৈনিক প্রথম আলো, ৮ মে, ২০১৫ ১ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০, ধারা ৫ (১) ১. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০, ধারা ৬ (১) //4.10907079091.001)
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।